Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ডায়মন্ড হারবারে বিজেপিতে ভাঙন, সামিমের হাত ধরে তৃণমূলে যোগ দিল প্রায় ৮০ পরিবার

শুধু প্রচারেই থেমে থাকতে চান না সামিম। তাঁর লক্ষ্য স্পষ্ট, সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই লক্ষ্যেই বিরোধী দলের কর্মী-সমর্থকদের তৃণমূলে স্বাগত জানানো হচ্ছে বলে জানান তিনি।

ডায়মন্ড হারবারে বিজেপিতে ভাঙন, সামিমের হাত ধরে তৃণমূলে যোগ দিল প্রায় ৮০ পরিবার

নিজের প্রচারের ফাঁকেই সামিম পৌঁছে গিয়েছেন দলীয় প্রচারে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 March 2026 20:54

দ্য ওয়াল ব্যুরো: ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে ডায়মন্ড হারবারে বিজেপির সংগঠনে ফাটল আরও স্পষ্ট (BJP splits in Diamond Harbour)। সামিম আহমেদের (Samim Ahamed TMC) উদ্যোগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় আশিটি পরিবার (80 families join TMC in Diamond Harbour)।

ডায়মন্ড হারবার-এ আয়োজিত এক কর্মিসভা থেকেই এই দলবদলের ছবি সামনে আসে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করছে, অন্যদিকে বিজেপির ভিত নড়বড়ে হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ নিজে নির্বাচনী লড়াইয়ে থাকলেও শুধুমাত্র নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছেন না। ডায়মন্ড হারবার বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন তিনি। নিজের প্রচারের ফাঁকেই পৌঁছে গিয়েছেন এই কেন্দ্রে দলীয় প্রচারে।

তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারকে সঙ্গে নিয়ে পুরসভার ২ নম্বর ওয়ার্ডে শুরু হয় জোরদার প্রচার। স্লোগান, উচ্ছ্বাস আর কর্মীদের ভিড়ে জমে ওঠে প্রচারপর্ব। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন এলাকার সমস্যা ও সুযোগ-সুবিধার।

শুধু প্রচারেই থেমে থাকতে চান না সামিম। তাঁর লক্ষ্য স্পষ্ট, সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই লক্ষ্যেই বিরোধী দলের কর্মী-সমর্থকদের তৃণমূলে স্বাগত জানানো হচ্ছে বলে জানান তিনি।

এই প্রেক্ষাপটে বারবার উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। ডায়মন্ড হারবারে সাংসদের উন্নয়নমূলক কাজকে ‘নিঃশব্দ বিপ্লব’ বলে ব্যাখ্যা করছেন তৃণমূল নেতৃত্ব। সেই পথেই হেঁটে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছেন সামিম আহমেদ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচনের আগে একের পর এক দলবদল যে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে, তা নিয়ে কোনও সংশয় নেই।


```