Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাংলা থেকে মনোনীত রাহুল সিনহা

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ থেকে বর্ষীয়ান নেতা রাহুল সিনহার (Rahul Sinha) নাম ঘোষণা।

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাংলা থেকে মনোনীত রাহুল সিনহা

রাহুল সিনহা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 March 2026 16:06

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha 2026 Candidate BJP) জন্য বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ থেকে বর্ষীয়ান নেতা রাহুল সিনহার (Rahul Sinha) নাম ঘোষণা।

রাজ্যভিত্তিক প্রার্থী তালিকা একনজরে

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদন অনুযায়ী রাজ্য ভিত্তিক প্রার্থীরা হলেন:

  • পশ্চিমবঙ্গ: এ রাজ্য থেকে বিজেপির একমাত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহার।
  • বিহার: বিহার থেকে দুই প্রার্থীকে বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন শ্রী নীতিন নবীন এবং শ্রী শিবেশ কুমার।
  • অসম: অসম থেকে লড়াই করছেন শ্রী তেরাশ গোয়ালা এবং শ্রী যোগেন মোহন।
  • ওড়িশা: এই রাজ্য থেকে টিকিট পেয়েছেন ওড়িশা বিজেপির প্রাক্তন সভাপতি শ্রী মনমোহন সামল এবং শ্রী সুজিত কুমার।
  • ছত্তিশগড়: ছত্তিশগড় থেকে দলের বাজি শ্রীমতী লক্ষ্মী বর্মা।
  • হরিয়ানা: হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে শ্রী সঞ্জয় ভাটিয়াকে।

নজরে পশ্চিমবঙ্গ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানো বিজেপির একটি বড় কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাহুল সিনহা দীর্ঘকাল ধরে বাংলায় দলের সাংগঠনিক কাজে যুক্ত এবং তাঁর এই মনোনয়ন কর্মীদের মনোবল বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যসভার মোট পাঁচটি আসন খালি হয়েছিল যেখানে নির্বাচন হ‌ওয়ার কথা। ইতিমধ্যেই তৃণমূল তাদের চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিধানসভায় বিজেপির যে শক্তি তাতে তারা একজনকেই জেতাতে পারবে।

তৃণমূলের তরফে প্রকাশিত তালিকায় (TMC Rajya Sabha candidate list) চমক হিসেবে উঠে এসেছে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম। রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার (ex DGP Rajeev Kumar), বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী (Advocate Menka Guruswami) এবং টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Tollywood Actress Koel Mallick)-কে।

নতুনদের ওপর ভরসা (New faces for TMC Rajya Sabha candidate list)

তৃণমূলের এই নতুন তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আইন এবং বিনোদন জগতের সমন্বয় ঘটানো হয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।

অন্যদিকে, প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীর নামও তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


```