Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'হ্যালো মমতা দিদি...', পাহাড়ে জলের অভাব, ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপির রাজু বিস্তের

এদিকে, রাজু বিস্তা ফের দাবি তুলেছেন, উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগকে অবিলম্বে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করতে হবে। তাঁর কথায়, “২০২৩ সালে তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা না করায় বহু দুর্গত মানুষ ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবারে যেন সেই ভুল না হয়।”

'হ্যালো মমতা দিদি...', পাহাড়ে জলের অভাব, ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপির রাজু বিস্তের

রাজু বিস্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 October 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে ধস ও বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal Floods) একাধিক জেলা। দার্জিলিং, কালিম্পং ও মিরিকের পাহাড়ি অঞ্চল যেমন ক্ষতিগ্রস্ত, তেমনই জলপাইগুড়ি ও কোচবিহার সংলগ্ন এলাকাও এখন বানভাসী। 

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়ে গোটা ঘটনাকে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্ত (Raju Bista)। পাশাপাশি, ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যেন কেন্দ্রের সঙ্গে সরাসরি আলোচনা করেন, এমন অনুরোধও জানিয়েছেন তিনি। তবে এবার শুধু চিঠি নয়, জল প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজু বিস্ত।

‘হ্যালো মমতা দিদি! পানি নেহি হ্যায়…’

দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের দুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজু বিস্তা। অভিযোগ ওঠে, রাস্তার ধারে নলকূপ থাকলেও জলের (Water Crisis) দেখা মিলছে না। আশপাশের গ্রামেও একই অবস্থা। সেই সময় এক ফাঁকা পাইপে মুখ রেখে কটাক্ষের সুরে রাজু বিস্তা বলেন, “হ্যালো মমতা দিদি! ইয়ে হর ঘর জল কা নল হ্যায়, লেকিন ইহা পর পানি নেহি হ্যায়! শুনাই দে রেহি হ্যায়?” তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।

এদিকে, রাজু বিস্তা ফের দাবি তুলেছেন, উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগকে অবিলম্বে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করতে হবে। তাঁর কথায়, “২০২৩ সালে তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা না করায় বহু দুর্গত মানুষ ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবারে যেন সেই ভুল না হয়।”

বিজেপি সাংসদের দাবি, প্রশাসনিক গাফিলতিই পাহাড়ের বাসিন্দাদের বারবার বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগেই একমাত্র এই সঙ্কটের মোকাবিলা সম্ভব বলে মত রাজু বিস্তার।


```