পানিহাটিতে তাঁদের হয়ে ভোটে লড়বেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা। এতএব এতদিন ধরে যে জল্পনা ছিল, সেটাই সত্যি হল।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 March 2026 20:30
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) জন্য আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP Candidate List 2026)। সেই তালিকায় দেখা গেছে পানিহাটিতে তাঁদের হয়ে ভোটে লড়বেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা (RG Kar Case Victim Mother)। এতএব এতদিন ধরে যে জল্পনা ছিল, সেটাই সত্যি হল।
মাত্র কয়েকদিন আগেই মেয়ের বিচার পেতে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভয়ার বাবা-মা। সংবাদমাধ্যমে নির্যাতিতার মা জানিয়েছিলেন, "কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে আমাকে রাজনীতিতে আসতেই হবে। এ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে কেউ ভাল নেই। তাই তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।"
তিনি এ কথাও জানান, সিবিআই ডিরেক্টর এবং কর্মকর্তা সীমা পাহুজার উপর তাঁদের এখনও ক্ষোভ আছে। কারণ তারা ঠিকমতো তদন্ত করছে না। তাই মেয়ের বিচার পেতে বিলম্ব হচ্ছে। তবে রাজনীতিতে যোগ দেওয়ায় এখন বিচার পাওয়ার লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন তিনি।
একই সঙ্গে অভয়ার মা নিজের পরিচয়ও প্রকাশ্যে আনেন। জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই আরজিকর হাসপাতালের ভিতর তাঁর ডাক্তার কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার পরে তাঁদের পরিচয় সামনে আনা বন্ধ করে মিডিয়া। কিন্তু এখন তিনি চান তাঁর পরিচয় প্রকাশ্য়ে আনা হোক। সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে, প্রাপ্ত বয়স্ক কোনও ধর্ষিতা নারী বা তাঁর পরিবারের লোকজন যদি স্বেচ্ছায় নিজের পরিচয় সামনে আনতে চান তবে তা আনতে পারেন। অতীতেও দেখা গেছে পার্কস্ট্রিটে ধর্ষণের শিকার সুজেড স্বেচ্ছায় তাঁর পরিচয় সামনে এনেছিলেন।
আর যে ১৮ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি -

