Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ক্ষমা চাওয়ার ন্যাকামি নয়, অনুব্রতর গ্রেফতার চাই: শুভেন্দু

 অনুব্রতর এই ধরনের বক্তব্যকে দল সমর্থন করে না জানিয়ে ৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল।

ক্ষমা চাওয়ার ন্যাকামি নয়, অনুব্রতর গ্রেফতার চাই: শুভেন্দু

শুভেন্দু অধিকারী ও অনুব্রত মণ্ডল।

শেষ আপডেট: 30 May 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল (দ্য ওয়াল সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)।

ওই ঘটনায় অনুব্রতর গ্রেফতারি চেয়ে শুক্রবার দুপুর থেকে পথে নেমেছে বীরভূমের বিজেপি। বিজেপির দাবি, অবিলম্বে অনুব্রতকে গ্রেফতার করতে হবে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "ক্ষমা চাওয়ার ন্যাকামি নয়, অনুব্রতকে গ্রেফতার করতে হবে।"

প্রসঙ্গত, অনুব্রতর এই ধরনের বক্তব্যকে দল সমর্থন করে না, তা জানিয়ে ৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল। তা না হলে দলের তরফে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুলিশের তরফে ইতিমধ্যে অনুব্রতর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

তবে বিজেপির সাফ কথা, এসব ন্যাকামি চলবে না। যেভাবে পুলিশের এক অফিসারকে গালিগালাজ করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে তাতে অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক।

এই দাবিতে এদিন দুপুর থেকেই বীরভূম পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেছে জেলা বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এসপিকে অফিসে তীব্র উত্তেজনার পরিবেশও তৈরি হয়েছে। এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূল যে পুলিশকে তাদের দলদাসে পরিণত করেছে, এঘটনা তারই প্রমাণ। যে অফিসার ওদের কথা মতো চলেন না, তাঁকেই এভাবে গালিগালাজ করা হয়। তাই ক্ষমাৈ চাওয়ার ন্যাকামি নয়, কেষ্টকে গ্রেফতার করুক পুলিশ।"

বৃহস্পতিবার সন্ধে থেকেই সোশ্যাল মাধ্যমে অনুব্রতর এই অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা সম্পর্কে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, যা শুনে পুলিশ ও প্রশাসনের অন্দর আন্দোলিত হয়ে যায়।

এরপরই নবান্নের নির্দেশে শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধারা গুলি হল ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫।


```