Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অনুব্রত মণ্ডলকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের, প্রবল ক্ষুব্ধ মমতা

বোলপুর থানার আইসি লিটন হালদারকে নোংরা ভাষায় গালমন্দ করার জন্য অনুব্রত মণ্ডলকে ভর্ৎসনা করল তৃণমূল। শুক্রবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, এই সব কথা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

অনুব্রত মণ্ডলকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের, প্রবল ক্ষুব্ধ মমতা

শেষ আপডেট: 30 May 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি লিটন হালদারকে নোংরা ভাষায় গালমন্দ করার জন্য অনুব্রত মণ্ডলকে ভর্ৎসনা করল তৃণমূল। শুক্রবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, এই সব কথা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

তৃণমূলের তরফে এক বিবৃতিতে বলা হয়, “অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি”। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে”।

বৃহস্পতিবার সন্ধের পর থেকে সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেই অডিও ক্লিপের সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার পুলিশ কর্তা তথা আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা সম্পর্কে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল। যা শুনে পুলিশ ও প্রশাসনের অন্দর আন্দোলিত হয়ে যায়।

 এর পর শুক্রবার দুপুর থেকে যৌথ ভাবে পদক্ষেপ করে সরকার ও শাসক দল। নবান্নের শীর্ষ সূত্রের মতে, অনুব্রতর এই আচরণের যারপরনাই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক যে অনুব্রতর সাংগঠনিক ক্ষমতা ও দলের প্রতি নিষ্ঠার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময়ে তাঁর প্রতি স্নেহশীল ছিলেন। অনুব্রতর জেল হেফাজতের সময়েও তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। আর সেই কারণে অনুব্রতকে বিরোধীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়ে দেখানোর চেষ্টা করছেন। সুকান্ত মজুমদাররা স্পষ্ট বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই এরকম বাড় বেড়েছেন কেষ্ট মণ্ডল। কালীঘাটের ঘনিষ্ঠ এক নেতার কথায়, সার্বিক এই অবস্খায় প্রবল ক্ষুব্ধ মমতা। তিনি মনে করছেন,  কিন্তু এই স্নেহের সুযোগ নিয়ে অনুব্রত যা করেছেন, তা ক্ষমার অযোগ্য।

বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অনুব্রত মণ্ডল ওয়াই ক্যটাগরির নিরাপত্তা পেতেন। তাঁর নিরাপত্তার বহর কমানো হচ্ছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধারা গুলি হল ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫।


```