Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'বিভেদের রাজনীতি করছে', অভিযোগ তুলে ভোটের আগে তৃণমূলে এলেন বিজেপিকে 'দ্বিতীয়' করা মতিউর

শনিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মতিউর রহমান। একুশের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন।

'বিভেদের রাজনীতি করছে', অভিযোগ তুলে ভোটের আগে তৃণমূলে এলেন বিজেপিকে 'দ্বিতীয়' করা মতিউর

তৃণমূলে মতিউর রহমান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 March 2026 13:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে বিজেপিতে আবারও ভাঙন। এবার তৃণমূলে যোগ দিলেন মতিউর রহমান (Matiur Rahman)। মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী তিনি। তবে রাজনৈতিকভাবে তাঁর গুরুত্ব রয়েছে বৈকি। একুশের বিধানসভা নির্বাচনে (2021 West Bengal Elections) নিজের আসনে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন মতিউর।

শনিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মতিউর রহমান (BJP Leader Matiur Rahman)। একুশের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন।

এদিন শাসক দলে যোগ দিয়েই বিজেপিকে নিশানা করেন মতিউর। বলেন, ''ওরা বিভেদের রাজনীতি করছে। তাই বাধ্য হয়ে দল ছাড়লাম।'' একই সঙ্গে এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, সেই একই কাজ তিনিও করতে চান - গরিবের সেবা। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন।

চলতি বছরের রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আগে তৃণমূল কংগ্রেস কদিন আগে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Vishnu Prasad Sharma) যোগ দিয়েছেন। আর তারপর দলের পতাকা ধরেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। এবার মালদহে ভাঙন ধরল বিজেপিতে।

উত্তরবঙ্গ থেকে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে টেনেছে তৃণমূল। গত ১৯ তারিখ তৃণমূল ভবনে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাসক দলে নাম লেখান তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) কার্শিয়ং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। সেই বার তিনি গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং)-এর প্রার্থী শেরিং লামা দহলকে ১৫,৫১৫ ভোটে পরাজিত করেন। পরে বিজেপিতে যোগ দেন এবং বিধানসভায় গেরুয়া শিবিরের সদস্য হিসেবেই ছিলেন এতদিন।

অন্যদিকে, স্বপ্নার তৃণমূলে যোগ দেওয়ার কারণ নিজেই স্পষ্ট করেন তিনি। বলেন, ''মুখ্যমন্ত্রী তৃণমূল স্তর থেকে উঠে এসে আজ বাংলাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন তা অন্য রাজ্যের পক্ষে অসম্ভব।'' স্বপ্নার কথায়, বাংলার জন্য যে সমস্ত প্রকল্পের বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী তা দেখেই তিনি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন। স্বপ্না এও বলেন, তিনি মনে করেন তাঁর জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে যাতে তিনি মানুষের জন্য, তাঁদের সেবায় কাজ করতে পারেন।


```