অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছর বয়সী ওই নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে অপহরণ করা হয়। অভিযুক্তদেরও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আকাশ ঢালি, ফতে ঢালি, জলিল শেখ, কারিবুল ঢালি।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 September 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর আপত্তিকর ভিডিও ভাইরাল (Viral Video) করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। বীরভূমের এই ঘটনায় মেয়েকে উদ্ধারের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ নির্যাতিতার মা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজই শুনানির সম্ভাবনা।
অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছর বয়সী ওই নাবালিকাকে টিউশন থেকে ফেরার পথে অপহরণ করা হয়। অভিযুক্তদেরও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম, আকাশ ঢালি, ফতে ঢালি, জলিল শেখ, কারিবুল ঢালি।
এরপর তাঁকে সেখান থেকে ভাঙড়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর সেই ভিডিও পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে।
এদিকে মাড়গ্রাম থানার তদন্তকারী পুলিশের হাতে সেই ভিডিও আসে। সেখানে তারা কমেন্ট করে, 'এই জায়গাটা কোথায়?' কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও মেয়ের হদিশ না মেলায় আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।