Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিচারপ্রক্রিয়ায় বাধা নেই, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা

এই মামলাগুলিতে নাম জড়িয়ে আছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, তাঁর মেয়ের। টাকা দিয়ে এবং নিয়ে চাকরি দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছে।

বিচারপ্রক্রিয়ায় বাধা নেই, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 September 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা হয়ে গেল সোমবার। আগামী ১১, ১২ এবং ১৫ সেপ্টেম্বর চার্জ গঠন হতে চলেছে। এমনটাই জানিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Court)। এতএব, তিনদিনে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। সুতরাং বলা যায়, এই সংক্রান্ত মামলাগুলিতে বিচার শুরু হতে আর কোনও বাধা নেই।

এই মামলাগুলিতে নাম জড়িয়ে আছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari), তাঁর মেয়ের। টাকা দিয়ে এবং নিয়ে চাকরি দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছে। এবার বিচারপ্রক্রিয়া শুরু হতেও বেশি দেরি নেই। পুজোর আগেই তা শুরু হয়ে যাবে। চার্জ গঠন হলেই সাক্ষীদের বয়ান রেকর্ড শুরু হবে।

সম্প্রতি অবশ্য নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) আলিপুর বিশেষ সিবিআই আদালত (Alipore Court) থেকে জামিন (Bail) পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ৭ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। যদিও সিবিআই-এরই (CBI) মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর জামিন মামলা বিচারাধীন রয়েছে। তাই তাঁর জেলমুক্তি ঘটেনি।

এই সংক্রান্ত মামলার শুনানিতে পার্থর মতোই স্বস্তি মিলেছে ইমাম মোমিন, পঙ্কজ বনসল, নীলাদ্রি দাস, আব্দুল খালেক, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, দিলীপ ভৌমিক, রোহিত ঝা, সুবীর ঘোষ, জুঁই দাস এবং সৌমিত্র ঘোষদের। তবে জামিনের আর্জি খারিজ হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহার।

এই মামলায় জামিন পাওয়ার পাশাপাশি আগে ইডির প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছেন পার্থ। কিন্তু এভাবে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম থাকায় জামিন হয়ে জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Former state minister Paresh Adhikari) এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)।

সম্প্রতি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায়ও জমা পড়েছে চার্জশিট। সব মিলিয়ে ৭৫ জনকে আদালতে তলব করা হয়েছে। সেই আবহেই আত্মসমর্পণ করেন পরেশ-অঙ্কিতারা।


```