Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ধরে আনতে হয়! বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বিমানের, 'পুরস্কারের' প্রস্তাব মুখ্যমন্ত্রীর

একদিকে অধ্যক্ষের ক্ষোভ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রস্তাব — দু’য়ে মিলে স্পষ্ট, বিধানসভায় উপস্থিতি বাড়ানো এখন শাসকদলের অগ্রাধিকার। 

ধরে আনতে হয়! বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বিমানের, 'পুরস্কারের' প্রস্তাব মুখ্যমন্ত্রীর

বিমান বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 June 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিধানসভায় (Bidhansabha) বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ফের একবার অসন্তোষ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় (Biman Banerjee)। তাঁর অভিযোগ, অনেক সদস্য বিধানসভায় এলেও কক্ষে না ঢুকে বাইরে সময় কাটান, কেউ কেউ আবার সরকারি মুখ্য সচেতকের ঘরে গিয়ে বসে থাকেন। তাঁরা অধিবেশনে যোগ না দিলে শেষমেশ তাঁদের ‘ধরে ধরে’ আনতে হয়। "এভাবে চলতে পারে না," স্পষ্ট সতর্কবার্তা অধ্যক্ষের।

বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ভবিষ্যতে বিধানসভার শৃঙ্খলা বজায় রাখতে তিনি আরও কড়া পদক্ষেপ করতে পারেন। তাঁর কথায়, "বিধানসভা শুধু আইন প্রণয়নের স্থান নয়, গণতন্ত্রের মূল স্তম্ভ। সেখানে নিয়মিত উপস্থিতি প্রত্যেক জনপ্রতিনিধির কর্তব্য।"

এই পরিপ্রেক্ষিতেই উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য। ঘটনাচক্রে মঙ্গলবারই বিধানসভা অধিবেশনে বিধায়কদের উপস্থিতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা। তিনি পরামর্শ দেন, যাঁরা নিয়মিত অধিবেশনে যোগ দেন, তাঁদের পুরস্কৃত (Reward) করা হোক। 

তাঁর মতে, “যার উপস্থিতি সবচেয়ে বেশি, তাকেও সম্মান দেওয়া হোক। এতে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, উপস্থিতি বাড়বে।” তবে কেউ অসুস্থ থাকলে, তাঁকে অবশ্যই ছাড় দিতে হবে বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

একদিকে অধ্যক্ষের ক্ষোভ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রস্তাব — দু’য়ে মিলে স্পষ্ট, বিধানসভায় উপস্থিতি বাড়ানো এখন শাসকদলের অগ্রাধিকার। নিয়মিত সদস্যদের অনুপ্রাণিত করতে পুরস্কার, অনিয়মিতদের জন্য শৃঙ্খলা, দুই দিকেই নজর রাখছে রাজ্য সরকার।


```