Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পররাষ্ট্র কেন্দ্রের অধীনে, আমি কিছু বলতে পারি না, তবে যুদ্ধ ঠেকানো উচিত: মমতা

 মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এই পৃথিবী একটাই দেশ, শুধু কথা আলাদা, ভাষা আলাদা।'

পররাষ্ট্র কেন্দ্রের অধীনে, আমি কিছু বলতে পারি না, তবে যুদ্ধ ঠেকানো উচিত: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 June 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল সংঘাত (Iran Israel Conflict) এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই মনে কবেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। গত ১৩ জুন থেকে দু'দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও উঠে এল ওই যুদ্ধ প্রসঙ্গ।

যার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “পররাষ্ট্র কেন্দ্রের অধীনে, এ ব্যাপারে আমি কিছু বলতে পারি না,  তবুও শান্তিপূর্ণ কূটনৈতিক পথে যুদ্ধ পরিস্থিতি ঠেকানো উচিত।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এই পৃথিবী একটাই দেশ, শুধু কথা আলাদা, ভাষা আলাদা।'

তবে পররাষ্ট্রের বিষয়ে তিনি যে কোনও মন্তব্য করতে পারেন না, তা ফের স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি দেশকে কোনও নির্দেশ দিতে পারি না, আমি শুধু আবেদন করতে পারি। দেশের পররাষ্ট্র নীতি দেশের সরকার‌ই ঠিক করবে।" 

তা সত্ত্বেও যুদ্ধ প্রসঙ্গে কেন এই বিবৃতি তার ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুধু অনুরোধ করছি, কূটনৈতিকভাবে আমাদের এমন কোনও পদক্ষেপ করা উচিৎ যাতে এই যুদ্ধ থেমে যায়, পৃথিবীতে শান্তি ফিরুক।  দূষণমুক্ত হোক পৃথিবী।"

যেভাবে গ্লোবাল ক্রাইসিস চলছে, আর পরিবেশকে ধ্বংস করা চলছে তা নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভারত যে বরাবরই শান্তির পক্ষে, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন যুদ্ধ থামাতে কীভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সে সময় রাজীব গান্ধী আমাকে আর আনন্দ শর্মাকে পাঠিয়েছিলেন।"


```