Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভোটার তালিকায় নাম নিয়ে অভিযোগ? এবার ট্রাইব্যুনাল গঠন করল কমিশন, জানুন আপিলের নিয়ম

কমিশন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলি মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে।

ভোটার তালিকায় নাম নিয়ে অভিযোগ? এবার ট্রাইব্যুনাল গঠন করল কমিশন, জানুন আপিলের নিয়ম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 March 2026 21:36

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়ায় আপিল শুনানির জন্য পৃথক অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলি মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার জন্য একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতিকে অ্যাপেলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদিয়া, হাওড়া থেকে শুরু করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাকেই এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিল করতে পারবেন। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট বিচারিক আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালেই আপিল শোনা হবে।

আপিল করার ক্ষেত্রেও রাখা হয়েছে দু’টি পথ—অনলাইনে ECI NET প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে, আবার জেলা প্রশাসনের (ডিএম/এসডিএম/এসডিও অফিস) মাধ্যমেও সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করার।

কমিশন আরও জানিয়েছে, এই ট্রাইব্যুনালগুলি অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে ওই ট্রাইব্যুনালের কাজও শেষ হয়ে যাবে।

নির্বাচনের আগে ভোটার তালিকা নির্ভুল রাখতে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে আনতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


```