Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৪৮ ঘণ্টার অশান্তির পর স্বাভাবিক হচ্ছে বেলডাঙা! চালু হল ট্রেন-বাস পরিষেবা, নজরদারিতে পুলিশ

শনিবার রাতে অশান্তি ছড়ানো ও পরিকল্পিতভাবে গোলমাল করার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। 

৪৮ ঘণ্টার অশান্তির পর স্বাভাবিক হচ্ছে বেলডাঙা! চালু হল ট্রেন-বাস পরিষেবা, নজরদারিতে পুলিশ

বেলডাঙায় স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 January 2026 19:09

দ্য ওয়াল ব্যুরো: টানা দুদিন উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Situation)। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যকে কেন্দ্র করে অশান্তি, ভাঙচুরের ঘটনা। তবে রবিবার দুপুর থেকেই বেলডাঙা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। দিনভর কোনও নতুন অশান্তির খবর মেলেনি। রুট মার্চে ব্যস্ত ছিল পুলিশ। অশান্তির কারণে বন্ধ থাকা ট্রেন পরিষেবাও (Train Service) ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। দুপুরের পর ঠিকমতো বাস চলাচলও স্বাভাবিকের পথে।

পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যজনক মৃত্যু ঘিরে গত শুক্রবার সকাল থেকেই বেলডাঙায় উত্তেজনা (Beldanga Situation) ছড়ায়। পেশায় ফেরিওয়ালা আলাউদ্দিনকে খুন করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। পুলিশের গাড়িতে ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, টানা দু’দিন ধরে অশান্তিতে অস্থির হয়ে ওঠে গোটা এলাকা।

শনিবার রাতে অশান্তি ছড়ানো ও পরিকল্পিতভাবে গোলমাল করার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। দফায় দফায় বড়ুয়া মোড়, ছাপাখানা মোড়, পাঁচরাহা মোড়- গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ রুট মার্চ চালায়। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ নিজে এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন। কোথাও জমায়েত দেখলেই দ্রুত ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে।

অশান্তির জেরে গত দু’দিন ধরে বিপর্যস্ত ছিল রেল চলাচল (Train Service)। রবিবার থেকে শিয়ালদহ-লালগোলা লাইনের আপ ও ডাউন লাইনে ট্রেন নির্দিষ্ট সময়েই চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। একই ভাবে ১২ নম্বর জাতীয় সড়কেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। কোনও অবরোধ বা বিক্ষোভ নেই। মানুষজন বাজারে বেরোচ্ছেন, বড়ুয়া মোড় থেকে বহরমপুরগামী অটো ও ট্রেকার আবার নিয়মিত চলতে শুরু করেছে।

বেলডাঙা এসডিপিও (Beldanga SDPO) উত্তম গড়াই জানান, সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আরও কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। যাঁদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশি কাজে বাধা দেওয়ার মতো জামিন অযোগ্য ধারায় মামলা চলছে। তাঁর কথায়, “দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

রেজিনগর-সহ অন্যান্য বাজার এলাকাতেও দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে অশান্তি যাতে না ছড়ায়, সেদিকে নজর রেখে মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্ত তবে নজরদারি জারি থাকবে।

শনিবারই বেলডাঙার পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes to Governor CV Anand Bose)। সেই চিঠিতেই অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Force) এবং এনআইএ (NIA) তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।  

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, 'এই অশান্তি আকস্মিক নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।'


```