Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিয়ারের নাম গণেশ! ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের

দ্য ওয়াল ব্যুরো: বিয়ারের ব্র্যান্ডের নাম গণেশ। বোতলের গায়ে বড় করে ছবিও রয়েছে গণেশেরই। আর এই নিয়েই তোলপাড় গোটা ব্রিটেন। অভিযোগ, হিন্দু ধর্মের দেবতা গণেশকে অপমান করা হয়েছে। এতে মানুষের ভাবাবেগ আহত। নির্মাতা সংস্থার ভাবনা ছিল, পরিচিত নাম ব্

বিয়ারের নাম গণেশ! ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের

শেষ আপডেট: 28 October 2018 15:44

দ্য ওয়াল ব্যুরো: বিয়ারের ব্র্যান্ডের নাম গণেশ। বোতলের গায়ে বড় করে ছবিও রয়েছে গণেশেরই। আর এই নিয়েই তোলপাড় গোটা ব্রিটেন। অভিযোগ, হিন্দু ধর্মের দেবতা গণেশকে অপমান করা হয়েছে। এতে মানুষের ভাবাবেগ আহত। নির্মাতা সংস্থার ভাবনা ছিল, পরিচিত নাম ব্যবহার করে ভারতীয় ক্রেতাদের পাওয়া যাবে আরও বেশি করে। কিন্তু বাস্তবে, হল হিতে বিপরীত। সিদ্ধিদাতা গণেশের নামে বিয়ার খেতে মোটেও রাজি নন প্রবাসী ভারতীয়রা। শুধু খেতে রাজি নন তা-ই নয়, তাঁরা মেনেও নিচ্ছেন না এই নামকরণ। এই ব্র্যান্ডের নাম প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। গত মাসে ম্যাঞ্চেস্টারে আয়োজিত বিয়ার ফেস্টিভ্যালে প্রথম আত্মপ্রকাশ করে এই নতুন গণেশ। তখনই নামটিকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। প্রস্তুতকারী সংস্থা উইসবোন ব্রুয়েরি লিমিটেডের কর্তাব্যক্তিরা বুঝতে পারেননি, যে তাঁদের ভারতীয় ক্রেতা টানার পন্থা বুমেরাং হয়ে ফিরে আসবে। বিক্ষোভের মুখে পড়ে সংস্থার প্রধান অ্যাড্রিয়ান চ্যাম্পম্যান বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারতীয় ক্রেতাদের আকর্ষণ করতেই এই নাম রাখা হয়েছিল। তাঁদের ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। এর পরে আর এই নাম দিয়ে কোনও বিয়ারের বোতল বিক্রি করা হবে না। যেটুকু পড়ে রয়েছে সেটুকু দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ, এর আগে মা কালীর নামেও বিয়ার ব্র্যান্ড তৈরি করেছিল এই একই সংস্থা। সে বারেও এই নাম নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়।        

```