Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বিরিয়ানি খাওয়ার আগে সতর্ক! বাসি মাংসের হদিস, জলপাইগুড়িতে আচমকা ফুড সেফটির হানা

দোকানের ফ্রিজ খুলতেই বেরিয়ে আসে বাসি মাংস। রং ও গন্ধ দেখেই স্পষ্ট, তা খাওয়ার সম্পূর্ণ অযোগ্য। সঙ্গে সঙ্গে ওই মাংস ফেলে দেওয়া হয়। 

বিরিয়ানি খাওয়ার আগে সতর্ক! বাসি মাংসের হদিস, জলপাইগুড়িতে আচমকা ফুড সেফটির হানা

এআই ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 January 2026 20:45

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি মানেই আনন্দ (Biryani)! কিন্তু সেই প্লেটেই যদি লুকিয়ে থাকে বিপদ! বাসি ও পচা মাংস ব্যবহার করে বিরিয়ানি বিক্রির অভিযোগে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে আচমকা অভিযান চালাল ফুড সেফটি ও ক্রেতা সুরক্ষা দফতর (Food Safety Raid)। বৃহস্পতিবার দুপুরে শহরের একাধিক বিরিয়ানির দোকানে হানা দেন আধিকারিকরা। অভিযানে গিয়ে ডিবিসি রোডের একটি বিরিয়ানির দোকানে এমন চিত্র ধরা পড়ে, যা দেখে রীতিমতো চমকে ওঠেন আধিকারিকেরা।

দোকানের ফ্রিজ খুলতেই বেরিয়ে আসে বাসি মাংস। রং ও গন্ধ দেখেই স্পষ্ট, তা খাওয়ার সম্পূর্ণ অযোগ্য। সঙ্গে সঙ্গে ওই মাংস ফেলে দেওয়া হয়। দোকান মালিককে কড়া ভাবে ধমক দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়।

অভিযানের সময় সামনে আসে আরও একটি গুরুতর অনিয়ম। ওই দোকানেই একসঙ্গে মটন ও চিকেন রান্না করা হচ্ছিল। খাদ্য সুরক্ষা বিধি অনুযায়ী, আলাদা আলাদা ভাবে এই দুই ধরনের মাংস রান্না করার নিয়ম। কারণ একসঙ্গে রান্না হলে সংক্রমণের আশঙ্কা যেমন থাকে, তেমনই খাবারের মানও নষ্ট হয়। বিষয়টি জানাজানি হতেই সঙ্গে সঙ্গে তা বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা।

জলপাইগুড়ির ক্রেতা সুরক্ষা দফতরের সহকারী অধিকর্তা দেবাশিস মণ্ডল জানান, “খাবারের মান নিয়ে কোনও আপস করা যাবে না। বাসি বা পচা মাংস মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এদিন অভিযানে তার প্রমাণ মিলেছে। দোকান মালিককে কড়া ভাবে সতর্ক করা হয়েছে। আবার এমন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

দফতর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শহরের কয়েকটি বিরিয়ানির দোকান নিয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন আকস্মিক অভিযান চালানো হয়। শুধু ওই দোকানই নয়, শহরের আরও কয়েকটি বিরিয়ানির দোকানেও তল্লাশি চালানো হয়। কোথাও বড় অনিয়ম ধরা না পড়লেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবার সংরক্ষণ নিয়ে একাধিক দোকানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফুড সেফটি দফতর জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রিয় বিরিয়ানি খাওয়ার আগে এবার কি আরও একটু বেশি সাবধান হওয়া দরকার নয় কি?


```