Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গাড়ির বনেটে বসে অভিষেকের সভায় বাসন্তীর তৃণমূল নেতা নুর গাজি, তুলনা উঠল শাহজাহানের সঙ্গে

রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ, অতীতে বিভিন্ন সভা-সমাবেশে এভাবেই জনসমক্ষে ক্ষমতার প্রদর্শন করতেন শাহজাহান। 

গাড়ির বনেটে বসে অভিষেকের সভায় বাসন্তীর তৃণমূল নেতা নুর গাজি, তুলনা উঠল শাহজাহানের সঙ্গে

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 January 2026 14:41

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যোগ দিতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন বাসন্তীর তৃণমূল নেতা নুর গাজি (Basanti's TMC leader, Noor Ghazi)। অভিযোগ, শুক্রবার বারুইপুরের সভার উদ্দেশে রওনা হয়ে তিনি চড়ে বসেন গাড়ির বনেটের উপরে। বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে সভাস্থলের পথে সেই অবস্থায়ই যাত্রা—সামাজিক মাধ্যমে ছবি-ভিডিয়ো ছড়াতেই শোরগোল রাজনৈতিক মহলে।

নুর বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তাঁর এই ভঙ্গিতে রওনা দেওয়ায় দলের অন্দরেই অস্বস্তি বাড়ছে বলে মত অনেকের। কারণ, রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম (Shahjahan)।

রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ, অতীতে বিভিন্ন সভা-সমাবেশে এভাবেই জনসমক্ষে ক্ষমতার প্রদর্শন করতেন শাহজাহান। নুর ইলাহির এ দিনের ভঙ্গিমা সেই স্মৃতিকেই যেন নতুন করে উসকে দিল। যদিও এ নিয়ে নুর ইলাহি গাজির নিজস্ব প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঠিক এমন সময়েই রাজ্যে নির্বাচনের কাউন্টডাউন। সামনে বিধানসভা ভোট। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ঝড়ের গতিতে শুরু করেছেন রাজ্য জুড়ে প্রচার অভিযান। জানুয়ারি মাসে ১৯ দিনে ২৬টি সভা—এই সূচি ঘোষণা করেছে তৃণমূল।

বারুইপুর থেকেই শুরু হচ্ছে তাঁর কর্মসূচি। এখানকার সভামঞ্চেও অভিনবত্ব—প্রথাগত কাঠামো ভেঙে তৈরি হয়েছে র‌্যাম্প, যাতে বক্তৃতার মাঝেই র‌্যাম্প ধরে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন অভিষেক।

এই সভায় যোগ দিতেই নুর ইলাহির বনেটে চড়ে যাত্রা, কেবল সৌজন্য ভঙ্গি, নাকি প্রভাব প্রদর্শনের বার্তা, ঠিক কী ইঙ্গিত বহন করে এই ছবি, তা নিয়েই তীব্র জল্পনা জেলায় এবং রাজ্যের রাজনীতিতে।


```