Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বার কাউন্সিল ভোটে SIR-এর ছায়া! ভোটার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর, বাদ ১৭ হাজার আইনজীবীর নাম

“যেখানে মুখ্যমন্ত্রী ও বহু প্রবীণ আইনজীবীর নাম নেই, সেখানে নিয়মিত প্র্যাকটিস না করেও চেয়ারম্যানের নাম কী ভাবে তালিকায় রইল?”

বার কাউন্সিল ভোটে SIR-এর ছায়া! ভোটার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর, বাদ ১৭ হাজার আইনজীবীর নাম

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 January 2026 13:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বার কাউন্সিলের নির্বাচনের (Bar Council elections) আগে আচমকাই সামনে এল বড় বিতর্ক। ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই জানা গিয়েছে, তালিকায় নাম নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। নাম নেই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নেই সাংসদ সৌগত রায়, এমনকি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও তালিকার বাইরে।

আইনজীবী মহলের দাবি, রাজ্যজুড়ে প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court,) একাধিক আইনজীবীর নাম তালিকায় না থাকায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে আদালত চত্বরে। এ নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ৭ জানুয়ারি সেই মামলার শুনানি নির্ধারিত হয়েছে।

অভিযোগ, বিষয়টি নিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান  অশোক দেবকে একাধিকবার চিঠি দেওয়া হলেও স্পষ্ট জবাব মেলেনি। প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ, “যেখানে মুখ্যমন্ত্রী ও বহু প্রবীণ আইনজীবীর নাম নেই, সেখানে নিয়মিত প্র্যাকটিস না করেও চেয়ারম্যানের নাম কী ভাবে তালিকায় রইল?”

এছাড়া নির্বাচনে প্রার্থী হতে খরচ বাড়ানো নিয়েও ক্ষোভ। আগে যেখানে মনোনয়ন খরচ ছিল ৩০ হাজার টাকা, সেখানে তা বাড়িয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা করা হয়েছে। ফলে অসন্তোষ আরও তীব্রতর হয়েছে।

বার কাউন্সিলের নির্বাচনের নির্ধারিত তারিখ ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি। ভোটের আগে সার্টিফিকেট ইস্যুর শেষ দিন ছিল ২ জানুয়ারি, তালিকা প্রকাশের পর থেকেই তোলপাড় আইনজীবী মহলে।

আইনজীবীদের বক্তব্য, এটি শুধু প্রশাসনিক ত্রুটি নয়, ইচ্ছাকৃত বাদ দেওয়ার অভিযোগও আছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে কিনা—প্রশ্ন সেখানেই।

এখন নজর আদালতের আগামী শুনানির দিকে। ততদিনে কি সংশোধিত তালিকা প্রকাশ করবে কাউন্সিল? 


```