Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোটো থাকলেই কাটা পড়বে উজ্জ্বলা গ্যাসের সংযোগ! নতুন নির্দেশিকায় ক্ষোভ ডিলার–উপভোক্তাদের

ডিলারদের কথায়, “এই দামে বাজারে সংসার চালানোই দায়। মাসে ১০ হাজার আয় মানেই কি সে সচ্ছল?” 

টোটো থাকলেই কাটা পড়বে উজ্জ্বলা গ্যাসের সংযোগ! নতুন নির্দেশিকায় ক্ষোভ ডিলার–উপভোক্তাদের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 January 2026 11:39

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের টোটো (Toto) বা তিনচাকার গাড়ি থাকলেই আর মিলবে না উজ্জ্বলার গ্যাস সংযোগ (Ujjwala)। কেন্দ্রের বিজেপি সরকারের নতুন নির্দেশিকায় (New Guidelines) ইতিমধ্যেই চাঞ্চল্য উপভোক্তা মহলে। বিব্রত ডিলাররাও (Dealers and consumers are angry)। তাঁদের প্রশ্ন , “টোটো থাকা মানেই কি পরিবার ধনী?”

অনেকেই সংসারের খরচ তুলতে লোন নিয়ে টোটো কিনেছেন। অথচ, কেন্দ্রীয় সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে — পরিবারের কারও নিজস্ব তিন বা চার চাকার যান, কিংবা মাছ ধরার নৌকা থাকলেই তাঁকে প্রকল্পের বাইরে রাখতে হবে।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও শর্ত দেওয়া হয়েছে, ৩০ স্কোয়ার মিটার কার্পেট এরিয়ার বাড়ি থাকলে আবেদন বাতিল হবে। তিন–চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকলে মিলবে না সংযোগ। পরিবারের কারও মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে মিলবে না সুবিধা।

ডিলারদের কথায়, “এই দামে বাজারে সংসার চালানোই দায়। মাসে ১০ হাজার আয় মানেই কি সে সচ্ছল?” তাঁদের আশঙ্কা, এই শর্তের পর অসংখ্য গরিব পরিবারই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। বহু ডিলারের কাছে এখনও হাতে গোনা মাত্র তিন–চারটি আবেদনই জমা পড়েছে।

ডিলারদের আরও অভিযোগ, আবেদনপত্র যাচাইয়ের যাবতীয় দায় চাপানো হয়েছে তাঁদের ঘাড়ে। কোনও পরিবার টোটো বা তিনচাকার গাড়ি লুকিয়ে রাখলে তা কীভাবে যাচাই সম্ভব, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। তাঁদের বক্তব্য, “বাড়িতে গিয়ে দেখলাম টোটো বাইরে রাখা নেই, তাতে দায় নেব কে?”

গ্যাস সংস্থা সূত্রে খবর, আগের দফায় বেশ কিছু তুলনামূলক সচ্ছল পরিবারও উজ্জ্বলার সুবিধা পেয়েছিলেন। অনেকেই সংযোগ নেওয়ার পর সিলিন্ডার তুলতেই আসেননি। পরে তাঁদের কাছ থেকে সংযোগ ফেরত নিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ডিলারদের। সেই কারণেই এবার কড়া শর্ত।

কিন্তু তাতেই নতুন প্রশ্ন উঠছে, টোটো কি বিলাসের সামগ্রী, না জীবনধারণের অবলম্বন?

ডিলারদের মতে, “তিনচাকার যান শর্তের মধ্যে না রাখলেই ভাল করত পেট্রোলিয়াম মন্ত্রক। তা না হলে প্রকল্প কার্যত হাতেগোনা কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে।” এখন দেখার জনমানসে তৈরি হওয়া বিভ্রান্তির জেরে কেন্দ্রের নির্দেশিকায় কোনও বদল আসে কিনা। 


```