শেষ আপডেট: 30 December 2025 16:34
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হতে পারল না, বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির (BJP) দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফ-কে (BSF) জমি দিচ্ছে না— এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হতে পারল না, বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির (BJP) দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কটাক্ষের সুরে বললেন, “রাজ্য যদি জমিই না দিত, তা হলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো হল কীভাবে?”