শেষ আপডেট: 29 December 2025 21:01
তৃণমূল (TMC) থেকে নিলম্বিত হয়ে নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ২৬-এর নির্বাচনের আগে সমস্তটা গুছিয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। শত কাজের মাঝে এখন যদি নিজেকেই নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে মুশকিল (West Bengal News)।
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল (TMC) থেকে নিলম্বিত হয়ে নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ২৬-এর নির্বাচনের আগে সমস্তটা গুছিয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। শত কাজের মাঝে এখন যদি নিজেকেই নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে মুশকিল (West Bengal News)। এতদিন তিন পুলিশকর্মীর নিরাপত্তা বেষ্টনীতে থাকছিলেন বটে, কিন্তু এযাবৎ আর তাতে হচ্ছে না। যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবেন। সোমবার তিনি নিজেই সে কথা জানালেন, একমাত্র দ্য ওয়ালকে (The Wall)।