Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বারুইপুরের মিলন মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়লেন তরুণী, থানায় দায়ের অভিযোগ

বারুইপুরের মিলন মেলায় জয়রাইড থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন এক তরুণী। পরিবারের তরফে রাইড চালকের গাফিলতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে।

বারুইপুরের মিলন মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়লেন তরুণী, থানায় দায়ের অভিযোগ

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 November 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরের মিলন মেলায় জয়রাইড থেকে পড়ে গেলেন তরুণী। থানায় দায়ের হল অভিযোগ। নিরাপত্তা নিয়ে উঠল বিরাট প্রশ্ন।

‘সুনামি’ (Tsunami Ride) নামে পরিচিত এক জয়রাইড (Joyride) থেকে পড়ে জখম হন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী। ঘটনার পরই মেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং বিতর্ক ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গত বছরও একই রকম ভাবে জয়রাইড থেকে পড়ে জখম হয়েছিলেন কয়েক জন। তবু নিরাপত্তা ব্যবস্থায় তেমন পরিবর্তন হয়নি।

জয়রাইড চলার সময়কার একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে চলতে চলতে গোলাপ হঠাৎই নীচে পড়ে যান রড গলে সম্ভবত। দ্রুত সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মায়ের অভিযোগ, 'মেয়ে রাইডে ওঠার পরই সেফটি বেল্ট (Safety Belt) খুলে গিয়েছিল। ও তখনই বলেছিল। কিন্তু যে ছেলেটা রাইড চালাচ্ছিল, কথাই শুনল না।'

রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাই রীতা নন্দী বারুইপুর থানার (Baruipur Police Station) দ্বারস্থ হন শনিবার।

তিনি জানান, দুর্ঘটনার পর বেশ কিছু মানুষ নানা গালগল্প ছড়াতে শুরু করেন। কেউ বলছেন গোলাপ না কি সেলফি (Selfie) তুলতে গিয়ে পড়ে গিয়েছেন, কেউ বলছেন ঝাঁপ দিয়েছেন। এই সব মিথ্যে কথা শুনে মেয়ে মানসিক চাপে পড়ে যাচ্ছে। অভিযোগ, ঘটনায় মেলা কর্তৃপক্ষ বা প্রশাসনের কেউই যথেষ্ট সাহায্য করেননি।

স্থানীয়দের মধ্যেও এনিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে বিরক্ত হয়ে বলছেন, বছরে বছরে মেলায় টিকিটের দাম (Ticket Price) বাড়ে, বিভিন্ন রাইডে ওঠার খরচ বাড়ে, অথচ নিরাপত্তার বন্দোবস্তে চোখে পড়ার মতো কোনও উন্নতি  হয়নি। মেলার পরিকাঠামো (Infrastructure) এবং জয়রাইডগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ (Maintenance) নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।

একাংশের বক্তব্য, “গত বারও তো একই ঘটনা ঘটল। তা সত্ত্বেও কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি। মুনাফা বাড়াতে সবাই ব্যস্ত, কিন্তু মানুষের সুরক্ষার দিকে কেউ তাকাচ্ছে না।”

দুর্ঘটনার পরে প্রশাসন মেলার নিরাপত্তা এবং রাইডগুলির লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখবে বলে জানিয়েছে। যদিও মেলা কর্তৃপক্ষ ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি।
 


```