Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, হুমকি! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বরানগরের তৃণমূল নেতার 'দাদাগিরি'

 বারাসতে একটি ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ নিয়ে বিবাদ শুরু হয়ে বলে জানা গেছে। ফ্ল্যাট মালিকের দাবি, টাকা নিয়েও কাজ করেননি সুদীপ্ত। আর এই ঘটনায় সাহায্য চান বরানগরের তৃণমূল নেতার।

তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, হুমকি! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বরানগরের তৃণমূল নেতার 'দাদাগিরি'

বরানগরে আক্রান্ত ব্যবসায়ী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 February 2026 21:51

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর! দেওয়া হয় প্রাণনাশের হুমকিও, গুরুতর অভিযোগ বরানগরের তৃণমূল নেতার বিরুদ্ধে (Allegation against Baranagar TMC leader)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম সুদীপ্ত ঘোষ (Sudipta Ghosh) বরানগরের দেশবন্ধু রোডের একটি ফ্ল্যাটে থাকেন, তাঁর ইন্টিরিয়র ডিজাইনের ব্যবসা আছে।

সম্প্রতি বারাসতে একটি ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ নিয়ে বিবাদ শুরু হয়ে বলে জানা গেছে। ফ্ল্যাট মালিকের দাবি, টাকা নিয়েও কাজ করেননি সুদীপ্ত। আর এই ঘটনায় সাহায্য চান বরানগরের তৃণমূল নেতার।

অভিযোগ, শুক্রবার রাতে শঙ্কর রাউতের (Shankar Raut) দলবল সুদীপ্তর ফ্ল্যাটে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। এরপর তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এক লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনাটি ব্যবসায়ীর বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলেও খবর।

সুদীপ্ত ঘোষের দাবি, 'তৃণমূল নেতার (TMC Leader) ছেলেরা কয়েকদিন ধরেই এক লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার বাড়িতে ঢুকে পড়ে।' ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে নিজের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে শঙ্কর রাউতের পাল্টা দাবি, "ওই ব্যবসায়ী ফ্ল্যাটের কাজ করেনি। টাকা চাইলে আমাকে হুমকি দেওয়া হয়েছিল।" সুদীপ্ত ঘোষের গোটা ঘটনাটাই বানানো, এই অভিযোগে থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতাও। 

এই ঘটনায় শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। সিসিটিভি ফুটেজ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। একইসঙ্গে বরানগরে অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও (Sayantika Banerjee) সেই পোস্টে ট্যাগ করে শঙ্কর রাউতকে তাঁর 'ডান হাত' বলে দাবি করেছেন সজল ঘোষ। যদিও বরানগরের বিধায়ক দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।  


```