Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আছে বাংলাদেশের পরিচয়পত্র, 'নকল' মার সাহায্যে ভারতের ভোটার কার্ড বানিয়েছেন হিঙ্গলগঞ্জের যুবক

অভিযোগ উঠেছে, সীমান্তে চোরাচালান চক্রের সঙ্গেও যুক্ত তিনি। বাঁকড়ায় নিজের পাকা বাড়ি তৈরি করে এখন স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানাচ্ছেন বাসিন্দারা।

আছে বাংলাদেশের পরিচয়পত্র, 'নকল' মার সাহায্যে ভারতের ভোটার কার্ড বানিয়েছেন হিঙ্গলগঞ্জের যুবক

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangldesh) এবং ভারত (India) - দুই দেশেরই পরিচয়পত্র রয়েছে তাঁর! শুধু তাই নয়, ভারতের ভোটার (Voter Card) তালিকাতেও নাম তোলা হয়ে গেছে! প্রভাস মণ্ডল নামের এই ব্যক্তির খোঁজ মিলল বাংলায়। তিনি বর্তমানে হিঙ্গলগঞ্জে থাকেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তিন বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসার পর হিঙ্গলগঞ্জ (Hingalgunj) থানার বাঁকড়া এলাকায় বসতি গড়েছেন প্রভাস। শুধু তাই নয়, স্থানীয় এক মহিলাকে মা (Mother) হিসেবে দেখিয়ে তৈরি করে ফেলেছেন ভারতের ভোটার কার্ডও। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রভাস নিয়মিত বাংলাদেশ যাতায়াত করেন এবং দুই দেশের সঙ্গেই তাঁর গভীর যোগাযোগ রয়েছে।

অভিযোগ উঠেছে, সীমান্তে চোরাচালান চক্রের সঙ্গেও যুক্ত তিনি। বাঁকড়ায় নিজের পাকা বাড়ি তৈরি করে এখন স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানাচ্ছেন বাসিন্দারা। তবে তাঁদের আশঙ্কা, প্রভাসের ভারতীয় নথিপত্র এবং কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক।

এই মুহূর্তে প্রভাস মণ্ডল নিখোঁজ। তাঁর স্ত্রী জানিয়েছেন, “আমি জানি না ওর দু’দেশের ভোটার কার্ড আছে কিনা। তবে ও চোরাচালানের কাজ করে না।” যদিও প্রতিবেশীদের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, সীমান্ত ঘেঁষা এলাকায় বসবাস করেও প্রশাসনের নজর এড়িয়ে প্রভাস যেভাবে নাগরিকত্ব, ভোটার কার্ড ও বাড়ি তৈরি করে ফেলেছেন, তাতে স্পষ্ট নিয়ম লঙ্ঘনের বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


```