Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাংলাদেশি ব্লগার গ্রেফতার নদিয়ার গয়েশপুরে, সামাজিক মাধ্যমে ধর্মীয় প্রচার চালাতেন

ভারতীয় নাগরিকত্ব বা বসবাসের অনুমতির কোনও প্রমাণ দেখাতে ব্যর্থ হন। এরপরেই তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। কল্যাণী আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। যে স্কুল শিক্ষকের বাড়িতে তিনি ভাড়া থাকতেন, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাংলাদেশি ব্লগার গ্রেফতার নদিয়ার গয়েশপুরে, সামাজিক মাধ্যমে ধর্মীয় প্রচার চালাতেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 November 2025 19:26

দ্য় ওয়াল ব্য়ুরো, নদিয়া: এক বাংলাদেশি ব্লগারের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মুফতি আবদুল্লা আল মাসুদ। পুলিশসূত্রে জানা গেছে, তিনি ২০১৮ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং ২০২০ সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকেই তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিলেন।

সূত্রের খবর, সম্প্রতি তিনি গয়েশপুরের ১৩ নম্বর ওয়ার্ডে চাকদার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে ভাড়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ এলাকায় খুব একটা মেলামেশা করতেন না এবং তাঁর চলাফেরাও ছিল সন্দেহজনক। কয়েকদিন আগে পুলিশের কাছে তাঁর সম্পর্কে তথ্য আসে। সেই সূত্র ধরে গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে কল্যাণী থানায় নিয়ে যায়। এরপর রাজ্য পুলিশের বিশেষ দল, সিআইডি, ডিআইবি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ জানিয়েছে, তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বৈধ কাগজপত্র দেখানোর জন্য। কিন্তু তিনি ভারতীয় নাগরিকত্ব বা বসবাসের অনুমতির কোনও প্রমাণ দেখাতে ব্যর্থ হন। এরপরেই তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। কল্যাণী আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। যে স্কুল শিক্ষকের বাড়িতে তিনি ভাড়া থাকতেন, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ বাংলাদেশি নাগরিক, তা জানতেই পারেননি তাঁরা। তদন্তে জানা গেছে, মাসুদ বাংলাদেশে ধর্মীয় বিষয়ে সক্রিয় ব্লগার ছিলেন। সামাজিক মাধ্যমে ধর্মীয় প্রচার চালানোর কারণে তিনি এক সময় দেশে রোষের মুখে পড়েন এবং প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন। ভিসার মেয়াদ শেষ হলেও নিরাপত্তার আশঙ্কায় তিনি আর দেশে ফিরে যাননি। তবে তাঁর প্রকৃত উদ্দেশ্য ও ভারতে অবস্থানের কারণ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এখনই সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। ঘটনাটি সামনে আসার পর থেকেই গয়েশপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


```