Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বহরমপুরে দুই মহিলা পুরকর্মীকে ‘হেনস্থা’র অভিযোগ, হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

অধীরের অভিযোগ, সাহায্য চাইতে গেলে তাঁদের “অশালীন ও অনৈতিক সমঝোতার” প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে।

বহরমপুরে দুই মহিলা পুরকর্মীকে ‘হেনস্থা’র অভিযোগ, হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 November 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরে (Baharampur) দুই মহিলা কর্মীকে ‘হেনস্থা’! এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ চাইলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য বহরমপুরের সাংসদ অধীর এই মর্মে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে (Adhir Ranjan letter to Mamata Banerjee)। হেনস্থার শিকার ওই দু'জন বহরমপুর পুরসভার দুই চতুর্থ শ্রেণির কর্মী।

অধীরের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (loksabha election 2024) কংগ্রেসকে সমর্থন করেছেন - এই সন্দেহে পুরসভা কর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়। তাঁদের নাম শিবানি সাহা ও গীতা চৌধুরী।

তিনি এও জানিয়েছেন, পরে কলকাতা হাইকোর্ট তাঁদের চাকরি এবং বেতন ফেরানোর নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, প্রতিশোধস্বরূপ পুরসভা ওই দুই কর্মীর বিরুদ্ধে জাল পকসো মামলা সাজায়। এমনকি শিশুদের জোর করে মিথ্যে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অধীর। মামলা আরও বেশিদিন টানতে সরকারের প্রতি সমর্থন রয়েছে এমন আইনজীবীদের ব্যবহার করা হয়েছে বলেও দাবি।

চাকরি ও আয়ের পথ বন্ধ থাকায়, শিবানি সাহা ও গীতা চৌধুরী দু’জনেই গুরুতর আর্থিক সমস্যায় পড়েছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরের অভিযোগ, সাহায্য চাইতে গেলে তাঁদের “অশালীন ও অনৈতিক সমঝোতার” প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বহরমপুরের সাংসদ।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বহরমপুর সফরের কথা রয়েছে। তাঁর অনুরোধ, মুখ্যমন্ত্রী যখন বহরমপুরে থাকবেন, তখন যেন দুই কর্মীর চাকরি ও বেতন পুনর্বহাল করা হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয়।


```