Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, তাই এসআইআরের বিরোধিতা করছেন', কোচবিহারে শুভেন্দু

বিজেপির এই কর্মসূচি হল পরিবর্তন সংকল্প যাত্রা। কোচবিহারের সভা থেকে তাই শুভেন্দু বাংলায় পরিবর্তনের ডাক দেন। তবে ঠিক কী পরিবর্তন তিনি চাইছেন সেটাও পরিষ্কার করে বুঝিয়ে দেন বিরোধী দলনেতা।

'ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, তাই এসআইআরের বিরোধিতা করছেন', কোচবিহারে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 November 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের চ্যাংরাবান্ধায় (Cooch Behar Changrabanda) বিজেপির (BJP) সভায় অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তবে শনিবার সেই সভা শুরুর আগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সব বাধা অতিক্রম করে সভা করেন এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে (TMC) নিশানায় নেন। তাঁর কটাক্ষ - কাকদ্বীপ থেকে কোচবিহার, তৃণমূল হারবেই।

বিজেপির এই কর্মসূচি হল পরিবর্তন সংকল্প যাত্রা। কোচবিহারের সভা থেকে তাই শুভেন্দু বাংলায় পরিবর্তনের (Change in Bengal) ডাক দেন। তবে ঠিক কী পরিবর্তন তিনি চাইছেন সেটাও পরিষ্কার করে বুঝিয়ে দেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ''পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বাংলায় ফিরিয়ে এনে হাতে কাজ দেওয়ার জন্য। পরিবর্তন চাই নারীর সম্মান এবং কন্যা সুরক্ষার (Women and Child Safety) জন্য।'' এই প্রেক্ষিতে আরজি কর থেকে শুরু করে জয়নগরের ঘটনার প্রসঙ্গ টানেন তিনি।

তৃণমূল কংগ্রেসকে বিঁধে শুভেন্দু এও বলেন - বিহারে এনডিএ ঝড় (NDA Bihar) বয়েছে এসআইআরের (SIR) পরে। বাংলাতেও তাই হবে। তাঁর কটাক্ষ, মৃতদের ভোটার কার্ড, ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে তৃণমূল সরকার টিকে রয়েছে। কিন্তু এসআইআরের পর তৃণমূল শুরু হারবে না, জমানত বাজেয়াপ্ত হবে। শুভেন্দুর কথায়, এসআইআরের পর বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা (Voters List) তৈরি হতে চলেছে এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়েই তৃণমূলকে হারাতে হবে।

তৃণমূল কংগ্রেস (TMC) বারবার এসআইআরে (SIR) বাধা দিচ্ছে কেন সে বিষয়ে শুভেন্দুর সাফ কথা - মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটে, লুটের ভোটে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী-রোহিঙ্গাদের (Infiltrator-Rohingya) ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই তিনি এদের সকলকে বাংলায় রাখতে চান। তিনি আবারও অভিযোগ করেন, বিএসএফ-কে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য সীমান্তে বেড়া দেওয়া যায়নি। আর এর জন্যই অনুপ্রবেশকারীরা বাংলায় সহজে ঢুকছে, দিনের পর দিন রয়ে যাচ্ছে।

টাকার বিনিময় তৃণমূলের লোকেরা এদের অবৈধ ভোটার, আধার কার্ড বানিয়ে দিচ্ছে বলে ফের সরব হয়েছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ১০-১৫ হাজার টাকার বিনিময় এই কাজ করা হচ্ছে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভোটব্যাঙ্ক তৈরি করার কাজ করছে তৃণমূল কংগ্রেস বলে দাবি তাঁর।

এর আগে জমি দখল এবং অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে 'ল্যান্ড জিহাদ'-এর (Land Jihad) মন্তব্য করেছিলেন শুভেন্দু। দাবি করেছিলেন, তৃণমূলের মদতে অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrator), রোহিঙ্গারা (Rohingya) ঢুকে জনজাতিদের জমি দখল করে নিচ্ছে। এটাই ল্যান্ড জিহাদ! পরে আরও বিভিন্ন রকম জিহাদের উদাহরণ টানেন বিরোধী দলনেতা। তার মধ্যে অন্যতম, ধর্ম জিহাদ, খাদ্য জিহাদ।

শুভেন্দুর কথায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ঢুকে ন্যায্যদের রেশন ছিনিয়ে নিচ্ছে। এটাই খাদ্য জিহাদ (Food Jihad)। তারা পরপর জমি দখল করে নিচ্ছে, ল্যান্ড জিহাদ। বিধায়কের বক্তব্য, এইভাবে চলতে থাকলে গোটা রাজ্যটাই (West Bengal) এদের দখলে চলে যাবে। তাই সকলের উচিত, একজোট হয়ে এসআইআর-কে সমর্থন করা এবং তৃণমূল সরকারের অবসান ঘটাতে সাহায্য করা।


```