Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ঠাকুরবাড়ির অনশন মঞ্চে অধীর! মতুয়াদের বললেন, 'দিল্লি চলুন, যন্তর-মন্তরে অনশন হোক'

ঠাকুরবাড়ির এই অনশন মঞ্চ এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! বামের-ডানের সীমানা ছাপিয়ে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে যেন এক মঞ্চে এসে দাঁড়াচ্ছেন নানা শিবিরের নেতারা।

ঠাকুরবাড়ির অনশন মঞ্চে অধীর! মতুয়াদের বললেন, 'দিল্লি চলুন, যন্তর-মন্তরে অনশন হোক'

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 November 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির অনশন মঞ্চে (Thakurbari, Matuas) আজ এক ভিন্ন দৃশ্য। আমরণ অনশনরত মতুয়াদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 

এসআইআর (SIR) এর প্রতিবাদে মতুয়াদের দিল্লি (Delhi,  Jantar Mantar) যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঠাকুরবাড়িতে অনশন (Hunger Strike) করে নয়, দিল্লির রাস্তায় আওয়াজ তুলতে হবে। যন্তর-মন্তরে অনশন হোক, আমি থাকব পাশে।”

গত নয় দিন ধরে বড়মার ঘরের সামনে চলছে মতুয়াদের আমরণ অনশন। বুধবারই মঞ্চে যোগ দিয়েছিলেন তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সেদিন তিনি বলেছিলেন, “রাজনীতি নয়, মতুয়া সমাজই আমার প্রথম পরিচয়। প্রয়োজনে জীবনের বিনিময়েও তাঁদের নাগরিকত্ব রক্ষা করব।”

আজ সেই একই মঞ্চে পৌঁছে অধীর চৌধুরী বলেন, “মতুয়াদের ঐক্য এখন সবচেয়ে জরুরি। সরকারের সদিচ্ছা থাকলে নাগরিকত্বের সমাধান সম্ভব। সংসদের শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে সমস্যার মীমাংসা করা যেতে পারে।”

মঞ্চে অধীর ও মমতাবালা ঠাকুরের কথোপকথন ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অধীরের দিল্লি যাওয়ার প্রস্তাবে কী হবে, তা নিয়ে এখন মতুয়া সমাজে আলোচনার ঝড়।

মমতাবালা ঠাকুর পরে বলেন, “অধীরবাবু এসেছেন, সেটাই বড় ব্যাপার। দিল্লিতে বসার প্রস্তাব নিয়ে আমরা অবশ্যই ভাবব।” ঠাকুরবাড়ির এই অনশন মঞ্চ এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! বামের-ডানের সীমানা ছাপিয়ে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে যেন এক মঞ্চে এসে দাঁড়াচ্ছেন নানা শিবিরের নেতারা।
 


```