Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ডেঙ্গি আক্রান্তের খোঁজে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী, হাওড়ায় শোরগোল

কয়েকদিন আগে বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছিল। ফের খোঁজ নিতে গিয়ে তাঁরা বিপ্লব মান্নাকে সচেতন করার চেষ্টা করেন। অভিযোগ, এই নিয়েই বচসা বাঁধে। 

ডেঙ্গি আক্রান্তের খোঁজে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী, হাওড়ায় শোরগোল

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 August 2025 17:31

দেবাশিস গুছাইত, হাওড়া

ডেঙ্গি রুখতে অভিযানে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়। পুলিশ অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়ায় যান ভেক্টর কন্ট্রোল টিমের তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী। কয়েকদিন আগে বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছিল। ফের খোঁজ নিতে গিয়ে তাঁরা বিপ্লব মান্নাকে সচেতন করার চেষ্টা করেন। অভিযোগ, এই নিয়েই বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় আচমকাই তিনি এক স্বাস্থ্যকর্মীর মাথা ও পিঠে অ্যাসিডের বোতল থেকে অ্যাসিড ঢেলে দেন।

আক্রান্ত স্বাস্থ্যকর্মী রাস্তায় লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁকে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় অভিযুক্ত বিপ্লব মান্নার স্ত্রী জানান, তাঁর স্বামী বাড়ির পিছনে কত ময়লা জমে রয়েছে তা দেখাতে নিয়ে গিয়েছিলেন আশাকর্মীদের। সেখানে তাদের মধ্যে বচসা হয়েছিল। শুনেছেন তখনই তাঁর স্বামী এক আশাকর্মীর গায়ে অ্যাসিড ঢেলে দেন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন, “মানুষের সেবায় নিয়োজিত কর্মী অ্যাসিড হামলার শিকার হয়েছেন—এটা অত্যন্ত বেদনাদায়ক। কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ব্যবস্থা নেবে।”

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এলাকায় ডেঙ্গি প্রতিরোধ করতে গিয়ে সহকর্মী এমন হামলার মুখে পড়ায় নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা।


```