Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১০

পুলিশ এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানতে পারেনি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের ,সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১০

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 15 August 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন সকালে বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ১০, আহত কমপক্ষে ৩৫। সকলে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফাগুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। সম্ভবত চালক প্রস্রাবের জন্য অন্যত্র গেছিলেন। তখনই বিকট শব্দ আর চিৎকার শুনতে পান তাঁরা। দেখেন, রাস্তায় ছড়িয়ে কাচের টুকরো, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক।

পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা এসে সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যান। ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এক ব্যক্তি জানান, বাসটি তারকেশ্বর থেকে বিহারের দিকে যাচ্ছিল। গতি অত্যন্ত দ্রুত ছিল। যাঁরা মারা গেছেন, তাঁরা সকলেই বিহারের বাসিন্দা।

পুলিশ এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানতে পারেনি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের ,সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 
 


```