Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বর্ধমানে বাস দুর্ঘটনা, এক শিশু-সহ জখম ২

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বেসরকারি বাস। একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বাকলসাগামী বাসটি। দুর্ঘটনায় একজন মহিলা ও একটি শিশু গুরুতর জখম হয়েছেন। বাকি যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন। গু

পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বর্ধমানে বাস দুর্ঘটনা, এক শিশু-সহ জখম ২

শেষ আপডেট: 30 June 2023 09:32

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বেসরকারি বাস। একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বাকলসাগামী বাসটি। দুর্ঘটনায় একজন মহিলা ও একটি শিশু গুরুতর জখম হয়েছেন। বাকি যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে যাওয়া হয়।

শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-নবদ্বীপ রোডের দেওয়ানদিঘি থানার শোনপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বরুণ সোম জানান, একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসটি ওভারটেক করার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনা এড়াতে বাসটি বাঁদিকে সরতে গিয়ে সামনে থাকা পিকআপ ভ্যানের উপর চেপে যায়। পিক-আপ ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে। ভেঙে যায় বিদ্যুৎ খুঁটিটি। তবে এর জন্যই বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে বাস ও পিক-আপ ভ্যানটিকে আটক করে। গত সোমবারই চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যান ৫০ জন বাসযাত্রী। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের কয়রাপুরে এই দুর্ঘটনায় আহত হন কয়েকজন যাত্রী। ভেদিয়া-বর্ধমান রুটের বেসরকারি যাত্রী বোঝাই বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কের আউশগ্রামের কয়রাপুরের বাঁকের কাছে গুসকরা অভিমুখী একটি লরি বেপরোয়া ভাবে বাসটিকে উল্টোদিক থেকে ধাক্কা মারে। এইসময় চালক বুদ্ধিমত্তার সঙ্গে বাসটিকে পুকুরপাড়ের দিকে নামিয়ে দেয়। অল্পের উপর রক্ষা পাওয়া যাত্রীরা বাসচালককে ধন্যবাদ জানান।

কালীঘাটের কাকুর ছায়াসঙ্গী হয়ে থাকবেন ইডি অফিসার, শর্ত সাপেক্ষে মু্ক্তি প্যারোলে


```