Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্যাঙ্কশাল কোর্টে পার্থর বান্ধবী অর্পিতা, কী বললেন?

ব্যাঙ্কশাল কোর্টে হাজির হলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কেন এসেছিলেন তিনি? কোন বিষয়ে আদালতের দ্বারস্থ হলেন?

ব্যাঙ্কশাল কোর্টে পার্থর বান্ধবী অর্পিতা, কী বললেন?

অর্পিতা মুখোপাধ্যায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 November 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ইডি। সেই সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি নিয়ে সোমবার ব্যাঙ্কশাল আদালতে হাজির হলেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালত থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন, অ্যাকাউন্টগুলি পুরনো, তার সঙ্গে কোনও কিছুর সম্পর্ক নেই।

অর্পিতার কথায়, ২০০২ সাল থেকে তাঁর একটি অ্যাকাউন্ট ছিল। তখন তাঁর কেরিয়ারের শুরু। ফলে কোনও মামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। যেহেতু অ্যাকাউন্ট বন্ধ, তাই সেগুলো খুলতে হবে।

শোনা যায়, তিনটে অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। তবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তিনটে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলিনি। আমার একটা অ্যাকাউন্ট ২০০২ সাল থেকে আছে, সেটা খোলার জন্যই কোর্টে আবেদন জানালাম।'

এই আবেদনে আপত্তি জানিয়েছে ইডি। আদালতে আগামী ৮ ডিসেম্বর মামলাটির শুনানি হবে। পার্থ ও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি এদিন।

এদিকে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে বুধবার বিতর্ক শুরু হয়। ট্রায়াল কোর্টে (Trial Court)নির্ধারিত শুনানির দিনে জামিনে থাকা কয়েকজন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন উপস্থিত ছিলেন না। বিচারক শুভেন্দু সাহা এ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মন্তব্য, ‘আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না।’ এর পরই সতর্ক করেন, প্রত্যেক শুনানিতে হাজিরা দিতে হবে। না হলে কোর্টের পূর্ণ অধিকার আছে জামিন বাতিল (Cancel Bail) করে দেওয়ার।

আজকের শুনানিতে আরও একটি দিক সামনে আসে, চন্দ্রনাথ সিনহার চার্জগঠন (Charge Framing) প্রক্রিয়া শুরুই হল না। তাঁর আইনজীবী আদালতকে জানান, এখনও পর্যন্ত তাঁরা চার্জশিট (Chargesheet) ও অন্যান্য নথি পুরোপুরি পড়তে পারেননি। সেই কারণে আরও সময় চান। চন্দ্রনাথ সিনহার পক্ষ থেকে জানুয়ারি মাসে চার্জগঠনের শুনানি চেয়ে আবেদন করা হয়েছে।


```