Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দল পাশে নেই, দীর্ঘ কারাবাস শেষ করে ‘জনবাক্স’ নিয়ে জনতা জনার্দনের কাছে বিধায়ক পার্থ

বেহালা পশ্চিমের যে পার্টি অফিস এক সময় পার্থর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, তাঁর গ্রেফতারের পর সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়। 

দল পাশে নেই, দীর্ঘ কারাবাস শেষ করে ‘জনবাক্স’ নিয়ে জনতা জনার্দনের কাছে বিধায়ক পার্থ

পার্থ চট্টোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 November 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর সড়ে তিন মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে (Behala News)। কিন্তু এই ফিরে আসা অনেকটাই নিঃসঙ্গ। দল (TMC) তাঁর পাশে দাঁড়ায়নি। তাই এবার পার্থর লক্ষ্য— সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া।

বেহালা পশ্চিমের যে পার্টি অফিস এক সময় পার্থর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, তাঁর গ্রেফতারের পর সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়। সেই পরিত্যক্ত অফিসের সামনেই এখন নতুন সাজে শুরু হচ্ছে পার্থর জনসংযোগ। তৈরি হয়েছে একটি ‘জনবাক্স’, যেখানে কেন্দ্রের ভোটাররা জনমত, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।

ইতিমধ্যেই তাঁর অনুগামীরা এলাকায় লিফলেট বিলি শুরু করেছেন। সেখানে পার্থর স্পষ্ট বক্তব্য, “আমি কার কাছ থেকে চাকরির বদলে টাকা নিয়েছি? প্রমাণ নিয়ে আসুন। কেউ যদি আমার নামে টাকা নিয়ে থাকে, তাও জানান। ব্যবস্থা নেব আমি।”

টাকা উদ্ধারের পর পার্থর বান্ধবী অর্পিতাকে নিয়েও কম কথা হয়নি। বিড়ম্বনা এড়াতে তৃণমূলও দূরত্ব বাড়িয়েছে। জামিনে ছাড়া পেয়ে দ্য ওয়ালকে সাক্ষাৎকার দিয়েছিলেন পার্থ। তাতে তিনি বারবার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলেছেন। স্ত্রী বিয়োগের পর অর্পিতা কীভাবে তাঁর জীবনের শূন্যতা পূরণ করে দিয়েছেন, তা তুলে ধরেছেন। এও বলেছেন, ‘অর্পিতা ছিল আছে থাকবে’। অর্পিতা ওড়িয়া চলচ্চিত্রের এক নম্বর নায়িকা ছিলেন বলে দাবি করে গর্ব-গর্ব মুখে পার্থ এও জানিয়েছেন, এই সম্পর্ককে তিনি কখনওই অস্বীকার করবেন না।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিনচিট মেলেনি। অভিযোগ আদালতের বিচারাধীন। এই কারণেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট— এমনটাই সূত্রের দাবি। ফলে দলীয় আশ্রয় না পেয়ে প্রাক্তন মন্ত্রী এবার ভরসা রাখছেন ‘জনতার আদালত’-এ।

শুক্রবার থেকেই জনসংযোগে নামার কথা থাকলেও তা কার্যকর হয়নি। তবে সূত্র বলছে, রবিবার পুরনো অফিসের সামনেই রাখা জনবাক্সে জমা পড়া অভিযোগ ও প্রতিক্রিয়া সরাসরি শুনতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ নির্বাসনের পর নিজের রাজনৈতিক জমি ফের শক্ত করতে পার্থর এই ‘জনমুখী’ উদ্যোগ কতটা ফল দেবে, সেদিকেই এখন তাকিয়ে বেহালা পশ্চিম।


```