ঝাড়গ্রামের রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। মাত্র ১২ বছর বয়সে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। এর আগেও একাধিক পদক জিতেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুয়েল সরকার।
শেষ আপডেট: 20 June 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: গত ফেব্রুয়ারিতে জাতীয় গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন মালদহের তিরন্দাজ জুয়েল সরকার (Juyel Sarkar)। উত্তরাখণ্ডে ৭০ মিটার রিকার্ভে সেরা হয়েছিলেন তিনি।
এবারে সিঙ্গাপুরে (Singapore) অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ ২০২৫ (স্টেজ দুই) এর রিকার্ভ মেনস টিম ইভেন্টে রূপে পেলেন তিনি। এভাবে নিজের জয়ের ধারা অক্ষুন্ন রাখায় জুয়েলের কীর্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
জুয়েলের প্রশংসা করে এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, 'জুয়েল সরকারের এই সাফল্যের জন্য তাঁকে. তাঁর পরিবার ও প্রশিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই।'
Proud to share that Juyel Sarkar, an archer from our government 's Bengal Archery Academy, Jhargram, has won today the Silver Medal in the Recurve Men's Team event at the Archery Asia Cup Stage 2, 2025, held at Singapore. Congratulations to Juyel, congratulations to his family…
— Mamata Banerjee (@MamataOfficial) June 20, 2025
ঝাড়গ্রামের রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। মাত্র ১২ বছর বয়সে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। এর আগেও একাধিক পদক জিতেছেন তিনি।
ওয়াকিবহাল মহল বাংলার এই তিরন্দাজকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে দেশ এবং বাংলার মুখ উজ্জ্বল করবেন জুয়েল, এই আশা অনেকেরই।