Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না’, প্রধান শিক্ষিকার নির্দেশ ঘিরে বারাসতে বিতর্ক

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের কথায়, বৈষ্ণব ধর্মের মানুষ তো গলায় তুলসী মালা পরেন। ধর্ম যার যার, এভাবে তো কেউ বাধা দিতে পারে না।

‘তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না’, প্রধান শিক্ষিকার নির্দেশ ঘিরে বারাসতে বিতর্ক

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 20 June 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে তুলসীর মালা পরে আসা যাবে না। বারাসতের একটি সরকারি স্কুলে (Barasat School) এমনই নির্দেশিকা জারি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে (Headmistress's Directive)। ঘটনার প্রতিবাদে সরব স্থানীয়দের একাংশও। ইতিমধ্যে ভাইরাল একটি অডিও ক্লিপ। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

ঘটনাটি বারাসত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের। ভাইরাল অডিওয় বলতে শোনা যাচ্ছে, 'স্কুলে কেউ গলায় তুলসীর মালা বা হাতে, কাঁধে কিছু পরে ঢুকবে না।’ স্কুলের প্রধান শিক্ষিকার এমন নির্দেশ সামনে আসতেই জনমানসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সকলেই ঘটনার নিন্দা করছেন।

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের কথায়, বৈষ্ণব ধর্মের মানুষ তো গলায় তুলসী মালা পরেন। ধর্ম যার যার, এভাবে তো কেউ বাধা দিতে পারে না।

বিতর্কের মুখে পড়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রধানশিক্ষিকা ইন্দ্রানি দত্ত চক্রবর্তীর ব্যাখ্যা, "অনেক বাচ্চার দেখেছি খেলার সময় তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে যাচ্ছে। তাতে ওদের নিজেদেরই পা লাগছে। তাই আমি ওদের ভালর জন্য বলেছিলাম, তুলসীর মালা না পরতে।"

গোটা ঘটনায় প্রধান শিক্ষিকার ভূমিকায় ক্ষুব্ধ স্কুলের পরিচালন সমিতির সভাপতি চম্পক দাস। তাঁর কথায়, "বাংলায় কে কী পরবে, কী খাবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। প্রধান শিক্ষিকা যদি এমন কাজ করে থাকেন, তাহলে তা খুবই নিন্দার। এই জিনিস বরদাস্ত কবা হবে না।"


```