Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হচ্ছে কাল থেকেই, ১৩ হাজারের বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি পর্ষদের

এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে। 

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হচ্ছে কাল থেকেই, ১৩ হাজারের বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি পর্ষদের

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 November 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: গত সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Recruitment) যে ১৩ হাজারের বেশি শূন্যপদে (Vacancy) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার পর দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শুরু হচ্ছে নিয়োগের আবেদন গ্রহণ। প্রায় দেড় মাসের জট কাটিয়ে মঙ্গলবার দুপুরে পর্ষদের তরফে জানানো হয়েছে, বুধবার অর্থাৎ ১৯ নভেম্বর থেকেই অনলাইনে আবেদন জানাতে পারবেন টেট-উত্তীর্ণ প্রার্থীরা (TET News)।

এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই নিয়োগপদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এত দিন আটকে ছিল।

২০১৭ সালের পর আর কোনও নিয়োগ হয়নি প্রাথমিক পর্ষদের মাধ্যমে। প্রায় আট বছর পর আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসাহিত চাকরিপ্রার্থীরা। এ বার টেট নম্বরেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে—পুরনো বিধিতে যেখানে টেটের বরাদ্দ নম্বর ছিল মাত্র ৫, সেখানে নতুন খসড়ায় তা বাড়িয়ে করা হয়েছে ২৫। তবে ডিএলএডের নম্বর কমে ১৫ থেকে নেমে ৫ হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “প্রাথমিক স্তরে ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের এই প্রক্রিয়া রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অনুমোদনপ্রাপ্ত। চলতি বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ সম্ভব হবে বলে আমরা আশাবাদী— এতে এসএসসি নিয়োগও অন্তর্ভুক্ত।”

এদিকে, বিজ্ঞপ্তি বিলম্বিত হওয়ায় গত সপ্তাহেই সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন ২০২২ সালের প্রাথমিক টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, ২০২২ সালের পাশাপাশি ২০২৩ সালের টেট-উত্তীর্ণ প্রার্থীরাও যাতে আবেদন করতে পারেন। এমনকি ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ করা প্রার্থীরাও এই নিয়োগে অংশ নেবেন বলে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে।

অন্যদিকে, যদিও শূন্যপদের সংখ্যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তাঁদের দাবি, এতদিন পরে নিয়োগ হচ্ছে। অথচ মাত্র ১৩,৪২১টি শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্যতম 'মুখ' বিদেশ গাজি বলেছেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩,৪২১টি ভ্যাকেন্সি-সহ পূর্ণাঙ্গ নোটিফিকেশন কেন? স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বাড়াতে পারে শূন্য়পদ (যদিও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি)। প্রাইমারির ক্ষেত্রে কেন বাড়ানো হচ্ছে শূন্যপদ? কেন এই দ্বিচারিতা? ২,৩১৫টি প্রাথমিক স্কুলশিক্ষক শূন্য!’


```