Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Anubrata Mondal: পুলিশ অফিসারকে গালাগাল, ৭ দিন পর থানায় হাজিরা 'বেডরেস্ট' অনুব্রতর

অবশেষে বোলপুরের এসডিপিও দফতরে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করার ৭ দিন পর থানায় গেলেন 'অসুস্থ' অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal: পুলিশ অফিসারকে গালাগাল, ৭ দিন পর থানায় হাজিরা 'বেডরেস্ট' অনুব্রতর

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 5 June 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বোলপুরের এসডিপিও দফতরে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুর থানার আইসি লিটন হালদারকে (IC Liton Halder) গালিগালাজ করার ৭ দিন পর থানায় গেলেন 'অসুস্থ' কেষ্ট।

অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিস এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Viral Audio News)। টানা পাঁচদিন 'বেড রেস্টে'র পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কাল, বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। তাই বৃহস্পতিবারই দুপুর ৩টে ২৫ নাগাদ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা পুলিশি তলবে সাড়া দিলেন। মুখোমুখি হলেন পুলিশি জিজ্ঞাসাবাদের। 

গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।

দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেষ্ট। তাৎপর্যপূর্ণভাবে হাজিরা এড়াতে অনুব্রতর তরফে পুলিশকে যে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে।

এদিকে ভাইরাল অডিও কাণ্ডে বোলপুর থানার আইসি (Bolpur IC) আইসি লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পুলিশের নিচুতলার একাংশ কর্মী। তাঁদের অভিযোগ, যিনি হুমকি দিলেন, সাত দিন পরেও তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অথচ যাকে হুমকি দেওয়া হল, হল সেই আইসি কিনা পুলিশের কোপে?

বেলা ৩টে ২৫ থেকে প্রায় ২৫ মিনিট হয়ে গিয়েছে, অনুব্রত মণ্ডল পুলিশি জেরার মধ্যে রয়েছেন। তাঁর থেকে ঘটনার বিস্তারিত তথ্য নিয়েই আইসি লিটনের মতো তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয় কিনা, বা পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেটা জানা যাবে খাকনিক্ষণ পরেই। 
 


```