Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বোলপুর থানার আইসি-কে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের

গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হয়।

বোলপুর থানার আইসি-কে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের

অনুব্রত মণ্ডল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 August 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি-কে (Bolpur police station) ফোনে গালিগালাজের (IC abuse case) অভিযোগে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল Anubrata Mandal)। সোমবার সকালে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ (Surrender) করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। একইসঙ্গে জামিনেরও আবেদন জানান তিনি।

আদালত সূত্রে খবর, এদিন দুপুর দু’টোয় এই মামলায় রায় দেবেন বিচারক। ইতিমধ্যেই আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। অনুব্রতর আত্মসমর্পণের খবর ছড়াতেই আদালত চত্বরে ভিড় জমতে শুরু করেছে কৌতূহলী মানুষ ও রাজনৈতিক মহলের একাংশ।

গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার জেরে পুলিশ অনুব্রতর বিরুদ্ধে মামলা করে। তাঁকে নোটিসও পাঠায়। এ ব্যাপারে বেশ কয়েকবার হাজিরা এড়ানোর পর একবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরাও দিয়েছিলেন কেষ্ট মণ্ডল। ঘটনায় পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

অবশেষে প্রায় তিন মাস পরে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত। রাজনৈতিক মহলের একাংশের মতে, আদালতে তাঁর আত্মসমর্পণ ও জামিনের আবেদন ঘিরে ফের একবার উত্তাপ বাড়ল বীরভূমের রাজনীতিতে। এখন দেখার, বিচারক কী সিদ্ধান্ত নেন।


```