Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল-বিচুটি মাখিয়ে বাংলাদেশে ফেলে আসার হুঁশিয়ারি বিজেপি নেতার

তাঁর কটাক্ষ, “তৃণমূলের অবস্থা এক টাকার কয়েনের মতো। বাজারে আছে, কিন্তু মানুষ নিতে চাইছে না।”

তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল-বিচুটি মাখিয়ে বাংলাদেশে ফেলে আসার হুঁশিয়ারি বিজেপি নেতার

কাশেম আলি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 August 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)! 

এবার বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য (BJP leader) কাশেম আলির মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বেড়মজুর এলাকায় বিজেপির এক প্রতিবাদ সভা থেকে তিনি হুঁশিয়ারি দেন— “রোহিঙ্গা-সহ তৃণমূল নেতাদের (TMC leaders) গাছে বেঁধে জল-বিচুটি লাগিয়ে বাংলাদেশে ফেসে আসব (Bangladesh)।”

সভায় হাজির ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল‍্যাণ বৈদ‍্য ও আন্দোলনের প্রতিবাদী মুখ মাম্পি দাস। সেখানেই কাশেম আলি শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তৃণমূলের চোর-দুর্নীতিগ্রস্ত নেতাদের গাছে বেঁধে শিক্ষা দিন। যারা রোহিঙ্গাদের সমর্থন করছে, SIR চালু হওয়ার পর তাঁদের বুলডোজারে চাপিয়ে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ওপারে পাঠানো হবে।”

কাশেমের অভিযোগ, গরু-কয়লা-বালি থেকে শুরু করে কঙ্কাল পাচার পর্যন্ত—সবেতেই জড়িত তৃণমূল নেতা-কর্মীরা। তাঁর কটাক্ষ, “তৃণমূলের অবস্থা এক টাকার কয়েনের মতো। বাজারে আছে, কিন্তু মানুষ নিতে চাইছে না।”

তৃণমূল অবশ্য বিজেপি নেতার এই মন্তব্যকে তাচ্ছিল্যের সুরেই উড়িয়ে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা আব্দুল ওয়াইদ ঢালির কটাক্ষ, “কাশেম আলি নিজেই এক টাকার কয়েনের মতো নেতা। বিজেপি ওকে ব্যবহার করছে। বাংলায় বিজেপির কিছু নেই। বাংলা দখলের স্বপ্ন ওদের দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে।” তবে কাশেম আলির মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তেতে উঠেছে সন্দেশখালির রাজনৈতিক পরিস্থিতি।


```