Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনা শাহের, অমিতের পাতে কষা মাংস-মালাইকারির মতো শাহি পদ সাজাল তৃণমূল

তৃণমূলের এই ‘আমন্ত্রণ’-এর আড়ালে যে প্রচ্ছন্ন রাজনৈতিক শ্লেষ রয়েছে, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। 

১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনা শাহের, অমিতের পাতে কষা মাংস-মালাইকারির মতো শাহি পদ সাজাল তৃণমূল

অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 April 2026 16:25

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই পার্বণের অবিচ্ছেদ্য অঙ্গ হল পাত পেড়ে মাছ-মাংস খাওয়া। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোটের (West Bengal Assembly ELection 2026) মুখে সেই চিরন্তন খাদ্যাভ্যাস এখন রাজনীতির একটা মুখ্য বিষয়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) টানা ১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনাকে কটাক্ষ করে তৃণমূলের (TMC) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। গেরুয়া শিবিরকে রীতিমতো ‘রগড়’ করে তৃণমূলের পরামর্শ, বাংলায় যখন আসছেনই, তখন মুড়িঘণ্ট, পাবদা, ইলিশ ভাপা বা চিংড়ি মালাইকারির মতো জম্পেশ সব পদ চেখে দেখতে ভুলবেন না যেন!

তৃণমূলের এই ‘আমন্ত্রণ’-এর আড়ালে যে প্রচ্ছন্ন রাজনৈতিক শ্লেষ রয়েছে, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। শাসকদলের প্রধান প্রচারই হল, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। বিহারের বিজেপি নেতাদের একাংশের আমিষ বিরোধী মন্তব্যের রেশ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না, তাই তারা ক্ষমতায় এলে বাঙালির হেঁসেলে নিরামিষের খাঁড়া নামিয়ে আনবে। শাহকে দেওয়া এই খাবারের তালিকা আসলে সেই ‘খাদ্য-ভীতি’ উসকে দেওয়ারই একটা কৌশল।

তবে বিজেপিও এবার দমে যাওয়ার পাত্র নয়। তৃণমূলের এই ‘নিরামিষ’ তকমা ঝেড়ে ফেলতে তারা অনেকদিন আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে। সম্প্রতি বিধাননগরের বিজেপি প্রার্থী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল পেল্লাই কাতলা মাছ হাতে নিয়ে প্রচার করতে। জানিয়েছিলেন, “বিজেপি নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। আমরা মাছ-মাংস সবই খাই। তৃণমূল মানুষকে এতটাই গরিব করে দিয়েছে যে লোকে এখন মাছ কেনার টাকা পাচ্ছে না।”

শুধু শারদ্বতবাবুই নন, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও একাধিকবার আশ্বস্ত করেছেন যে, বিবেকানন্দ বলে গিয়েছেন মা কালী পাঁঠা খান, তাই বাঙালির আমিষ খাবারে কোনও হস্তক্ষেপ করবে না বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় ভোট মানেই শুধু উন্নয়ন বা দুর্নীতি নয়, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ‘বাঙালিয়ানা’। আর সেই বাঙালিয়ানার শ্রেষ্ঠ পরিচয় হল তার রসনা। একদিকে তৃণমূল যেমন শাহকে ইলিশ-পাবদার তালিকায় বিদ্ধ করে তাঁদের ‘বহিরাগত’ ও ‘আমিষ-বিরোধী’ প্রমাণ করতে চাইছে, অন্যদিকে বিজেপিও আপ্রাণ বোঝাতে চাইছে যে তারা ঘোরতর আমিষভোজী এবং ‘খাস’ বাঙালি।


```