Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অ্যাসিড হামলায় দৃষ্টি হারিয়েছেন স্ত্রী, 'দোষী' স্বামীকে ১৪ বছরের কারাদণ্ড দিল আলিপুর আদালত

আক্রান্ত মহিলার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুজালি থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬এ ধারায় মামলা রুজু করে। ঘটনার তিনদিন পর, ২৭ জুন শেখ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ।

অ্যাসিড হামলায় দৃষ্টি হারিয়েছেন স্ত্রী, 'দোষী' স্বামীকে ১৪ বছরের কারাদণ্ড দিল আলিপুর আদালত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 July 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত হল স্বামী শেখ আব্বাস ওরফে কালো। মঙ্গলবার আলিপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে আরও ছ’মাস জেল  খাটতে হবে বলেও জানিয়েছে আদালত (Alipore court sentences husband to 14 years in prison)।

এই ঘটনার সূত্রপাত গত বছর ২৪ জুন। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পুজালি থানার অন্তর্গত দুর্গাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ওই দম্পতি। অভিযুক্ত শেখ আব্বাস হলদিয়া ডকের অয়েল ট্যাঙ্কার চালক। অভিযোগ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময়েই তাঁর মুখে এই অ্যাসিড হামলা চালায় শেখ আব্বাস। গৃহবধূর মুখ ও চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিড হামলায় দৃষ্টিও হারিয়েছেন ওই মহিলা। ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। দ্রুত নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেদিনই আক্রান্ত মহিলার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুজালি থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬এ ধারায় মামলা রুজু করে। ঘটনার তিনদিন পর, ২৭ জুন শেখ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষ করে গত বছরের ১৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর ২২ নভেম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হয়। মামলায় একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান, তদন্তকারীদের রিপোর্ট এবং চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয় আদালতে।

অবশেষে সোমবার আদালত শেখ আব্বাসকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণা হল আজ, মঙ্গলবার। আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে নির্যাতিতার পরিবার। 


```