Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েই চলেছে, বাংলায় অবিলম্বে এনআরসি লাগু হোক! হাইকোর্টে মামলা

আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এর আগে এনআরসি বিষয়ক কোনও মামলা দায়ের হয়েছে কিনা।

রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েই চলেছে, বাংলায় অবিলম্বে এনআরসি লাগু হোক! হাইকোর্টে মামলা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 July 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) অবিলম্বে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে।

এই মামলা দায়ের হতেই আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এর আগে এনআরসি বিষয়ক কোনও মামলা দায়ের হয়েছে কিনা। আর এই মামলাটির শুনানি হতে চলেছে চলতি সপ্তাহের শুক্রবার।

মামলাকারীর আইনজীবী ব্রতীন কুমার দে ও প্রদীপ মজুমদারের দাবি, দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। বিশেষ করে রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ।

মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সমাজে সামগ্রিক স্থিতাবস্থার ওপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এই সব কারণেই বাংলায় অবিলম্বে এনআরসি চালুর আর্জি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


```