Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, কাজের সন্ধানে ১০ দিন আগেই এসেছিলেন কলকাতায়

এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, কাজের সন্ধানে ১০ দিন আগেই এসেছিলেন কলকাতায়

নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার যুবকের দেহ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 July 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: একটি নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মঙ্গলবার সকালে শ্রমিকরা ও স্থানীয় দোকানদাররাই দেহটি পড়ে থাকতে দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় (Deadbody recovered from under-construction building)। কীভাবে মৃত্যু, কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাশীপুরের এই ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।    

মৃতের নাম এখনও জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, ওই যুবক পেশায় প্লাম্বার ছিলেন। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ছিলেন। কাজের সন্ধানে ১০ দিন আগেই ওই নির্মীয়মাণ বহুতলে এসেছিলেন। তাঁর সহকর্মীরা জানান, মঙ্গলবার রাতে সকলের সঙ্গেই খাওয়া-দাওয়া করেন ওই শ্রমিক। রাতে তিন তলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। কিন্তু সকালে অন্যান্য শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন, বাড়ির পিছনের দিকে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছেন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ (Cossipore Police)। ওই ব্যক্তিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় এক দোকানদার জানান, 'আমি রোজ ভোর ৫-৬ টায় দোকান খুলি। আজও সেই সময় এসেই একজনকে পড়ে থাকতে দেখি। খুন বা দুর্ঘটনা যাই হোক, রাতেই হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে।'
 


```