Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দু'বছর পর দুর্গাপুজোয় আবার গ্রামে ফিরছেন অনুব্রত, হাটসেরান্দিতে উচ্ছ্বাসের জোয়ার

২০২২ ও ২০২৩— টানা দুই বছর কেষ্ট ছিলেন না গ্রামে। তিহার জেলের অন্ধকারে বন্দি তিনি, ফলে ফিকে হয়ে গিয়েছিল উৎসবের আমেজ। গত বছর মুক্তি পেলেও জাঁকজমক ছিল অনেকটাই কম। তবে এ বছর ছবি একেবারে উল্টে গিয়েছে।

দু'বছর পর দুর্গাপুজোয় আবার গ্রামে ফিরছেন অনুব্রত, হাটসেরান্দিতে উচ্ছ্বাসের জোয়ার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 September 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজো (Durga Puja, Village) মানেই মোড়ল পরিবারের উত্সব। আর সেই উৎসবের প্রাণকেন্দ্র অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)! রাজনীতির মঞ্চে উত্থানের সঙ্গে সঙ্গে গ্রামকেও এনে দিয়েছেন আলোর কেন্দ্রে। তাঁর হাত ধরেই হাটসেরান্দির শতাব্দী প্রাচীন মোড়লবাড়ির পুজো আজ বিখ্যাত।

২০২২ ও ২০২৩— টানা দুই বছর কেষ্ট ছিলেন না গ্রামে। তিহার জেলের অন্ধকারে বন্দি তিনি, ফলে ফিকে হয়ে গিয়েছিল উৎসবের আমেজ। গত বছর মুক্তি পেলেও জাঁকজমক ছিল অনেকটাই কম। তবে এ বছর ছবি একেবারে উল্টে গিয়েছে। ফের জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হয়েছেন অনুব্রত। তাই পুজোয় তাঁর গ্রামে ফেরা ঘিরে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

গ্রামের প্রবীণ নীহার ঘোষের কথায়, “গত বছর সেরকম আয়োজন হয়নি। এ বছর আবার পাঁচ দিন ধরেই ভুরিভোজের আয়োজন। ধুমধাম করেই পুজো হবে।”

গ্রামে মোট ১৮টি পুজো হলেও আসল মাতামাতি মোড়ল পরিবারের একচালার প্রতিমাকে ঘিরে। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন সকাল-বিকেল গ্রামে সময় কাটাবেন কেষ্ট। সঙ্গে থাকবেন মেয়ে সুকন্যাও। রাজনৈতিক নেতাদের ভিড়ও বাড়বে স্বভাবতই।

সরাসরি নিজের মুখেই অনুব্রত মণ্ডল জানালেন, “ছোটবেলা থেকে গ্রামের পুজো দেখে বড় হয়েছি। গ্রামে এলেই মন ভরে যায়। সহজ-সরল মানুষের সঙ্গে দেখা হলে খুব ভাল লাগে।”

গ্রামের আবেগ তাই এ বছর ফের উথলে উঠেছে। উমার আগমনের সঙ্গেই যেন কেষ্টর আগমনের জন্যই প্রহর গুনছে হাটসেরান্দি।


```