Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সুন্দরবনের পর এবার ঝাড়গ্রাম! একদা মাও ভূমে বাঘিনির হানা, আতঙ্কে তটস্থ বাসিন্দারা

জঙ্গলমহলের সেই প্রাণ কেন্দ্রেই এবার বাঘিনির আগমন ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

সুন্দরবনের পর এবার ঝাড়গ্রাম! একদা মাও ভূমে বাঘিনির হানা, আতঙ্কে তটস্থ বাসিন্দারা

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 10:20

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে নতুন করে ঘুম উড়েছে সুন্দরবন, কুলতলির বাসিন্দারা। ইতিমধ্যে বাঘের হানায় এক তরুণের মৃত্যু হয়েছে। আর একজন জখম। জঙ্গল লাগোয়া লোকালয়ে বাঘ চলে আসায় আতঙ্কিত বাসিন্দারা।

এবার সুন্দরবনের সেই আতঙ্ক ফিরল ২৭০ কিমি দূরের আর এক তল্লাটে। মাওবাদী উপদ্রবের জন্য একসময় সর্বভারতীয় খবরের শিরোনামে উঠে এসেছিল ঝাড়গ্রাম। জঙ্গলমহলের সেই প্রাণ কেন্দ্রেই এবার বাঘিনির আগমন ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। 

অঘটন ঠেকাতে ইতিমধ্যে মাঠে নেমেছে বন দফতর। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। জঙ্গলে একা না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্কও করা হচ্ছে। 

বন দফতর সূত্রের খবর, যে বাঘিনিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সেটি সম্প্রতি ওড়িশা ও ঝাড়খণ্ডে রীতিমতো ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। জঙ্গলপথে এবার ঢুকে পড়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায়। এই বাঘিনির গলায় রয়েছে বন দফতরের ট্র্যাকারও। যার সাহায্যে বন দফতর প্রতি নিয়ত তাঁর অবস্থানও জানতে পারছে।

জানা যাচ্ছে, শনিবার বাঘিনির অবস্থান রয়েছে বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে। পাশেই বসতি থাকায় আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে তাকে ধরতে দু'বার ছাগলের টোপও দেওয়া হয়েছিল। তবে তাতে বিশেষ কাজ হয়নি। 

বন দফতর সূত্রের খবর, বাঘিনির নাম জিনত। তিন বছরের এই জিনতকে গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশার ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে (টাইগার রিজ়ার্ভ, সংক্ষেপে বা এসটিআর) আনা হয়েছিল।গত ২৪ নভেম্বর রেডিয়ো কলার পরিয়ে তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। তার পরেই ঝাড়খণ্ড, ওড়িশা ঘুরে এবার বাংলায় ঢুকে পড়েছে সে! 


```