Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিমানবন্দরের পর এবার ট্রেনযাত্রায় ওজনদার ব্যাগে জরিমানা, হবে স্ক্যানিংও

আপনার ব্যাগের ওজন জানেন তো? ট্রেনে ওঠার আগে একবার ভেবে নিন!

বিমানবন্দরের পর এবার ট্রেনযাত্রায় ওজনদার ব্যাগে জরিমানা, হবে স্ক্যানিংও

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 August 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের ধাঁচে (Airport) এবার ট্রেনযাত্রীদের (Train Passengers) জন্য কড়া নজরদারি চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। 

নির্দিষ্ট পরিমাণের বেশি ওজনের ব্যাগ (Weighty Bag) নিয়ে ট্রেনে উঠলে দিতে হতে পারে অতিরিক্ত ভাড়া বা জরিমানা। শুরুতে উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম।

রেলের নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি, এসি টু টায়ারে ৫০ কেজি, এসি থ্রি ও স্লিপারে ৪০ কেজি, এবং সাধারণ কামরায় সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখা যাবে। এর বেশি হলে জরিমানা নিশ্চিত।

উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, এত দিন নিয়ম থাকলেও তা কার্যকর হত না। এ বার বাস্তবে তা প্রয়োগ করা হবে। 

সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হিমাংশু শুক্ল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্ক্যানার ও ওজন মেশিনের সাহায্যে ব্যাগ পরীক্ষা করবেন আরপিএফ ও রেলের বাণিজ্য বিভাগ। বেআইনি জিনিস ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা, আর ওজন বেশি হলে অর্থদণ্ড।

রেলের আশা, এই ব্যবস্থায় যাত্রী নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই বাড়বে রাজস্ব। সফল হলে ধাপে ধাপে অন্যান্য স্টেশনেও চালু করা হবে এই নিয়ম।


```