Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পদক ফিরে পেয়ে বুলা চৌধুরী বললেন, 'পুলিশকেও মেডেল দেওয়া উচিত'

পুলিশ তদন্তে নেমে অভিযোগের দু'দিনের মধ্যে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার হয়।

পদক ফিরে পেয়ে বুলা চৌধুরী বললেন, 'পুলিশকেও মেডেল দেওয়া উচিত'

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 August 2025 16:44

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরি হয়েছিল গত ১৫ অগস্ট। সেই ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সেখ সামিম-সহ মোট তিনজনকে। উদ্ধার হয় খোয়া যাওয়া পদ্মশ্রী-সহ আরও ১৩টি পদক। এরপরেই পুলিশকে মেডেল দেওয়ার দাবি তুললেন বুলা।

হিন্দমোটরের দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি। তিনি এখন কলকাতায় থাকলেও দেবাইপুকুরের ওই বাড়িতেই সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদক বুলার কসবার বাড়িতে থাকলেও হিন্দমোটরের বাড়িতে ছিল তাঁর রেপলিকাটি। বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়। এই ঘটনা জানার পরে প্রকাশ্যেই কেঁদে ফেলেন বুলা।

পুলিশ তদন্তে নেমে অভিযোগের দু'দিনের মধ্যে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার হয়।
তবে বুলা চৌধুরী জানিয়েছিলেন, তাঁর সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত শুরু করে। আরও দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ মনে করছে সেখ সামিম হল মূল অভিযুক্ত।তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়েছে হয়।পদ্মশ্রী ছোটো পদকটিও তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহম্মদ চাঁদকেও গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। আবেগাপ্লুত হয়ে পড়েন বুলা। পরে তিনি বলেন, "ছ-বছর বয়স থেকে সাঁতার কেটেছি। সাত সমুদ্র পার করেছি। সাফ গেমফ- এশিয়ান গেমসে পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন পেয়েছি। পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হল খুব খারাপ লেগেছিল।তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে।এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত।একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি জিতেছি দেশের জন্য।এই পদক সবার।"

মোট ৩০৮ টি পদক পুলিশ উদ্ধার করেছে। এখনও আরও কয়েকটির খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ যে ভাবে কাজ করেছে আমি ভীষণ খুশি। পদ্মশ্রী ফিরে পেয়ে এদিন সত্যিই চওড়া ছিল বুলা চৌধুরীর মুখের হাসি।


```