Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ বাড়ল, নবান্ন অভিযানের মামলায় আগাম জামিন সজল, অর্জুন সিংদেরও

দুই মামলাতেই আদালতের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলবে নিজস্ব গতিতে। তবে কোনও অভিযুক্ত যাতে আইনকে প্রভাবিত না করতে পারেন, সে দিকেও নজর রাখবে তদন্তকারী সংস্থা।

কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ বাড়ল, নবান্ন অভিযানের মামলায় আগাম জামিন সজল, অর্জুন সিংদেরও

সুজয়কৃষ্ণ ভদ্র, সজল ঘোষ ও অর্জুন সিং।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 August 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের স্বস্তি পেলেন ‘কালীঘাটের কাকু’ (Kalighat's kaku's bail)। কালীঘাটের বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষ এ দিন জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল জামিনের মেয়াদ।

এ দিকে, নবান্ন অভিযানের (Nabanna abhijan) ঘটনায় গ্রেফতারি এড়ালেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh), শঙ্কুদেব পণ্ডা, কালী ঘটিক ও অর্জুন সিং (Arjun Singh)। তাঁদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশ— তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে প্রত্যেককে।

গত ৯ অগস্ট বিজেপির ডাকা নবান্ন অভিযানে পুলিশের উপরে হামলার অভিযোগ ওঠে। সেই সূত্রেই একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে জারি হয় সমন। এরপরেই কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন সজল ও অর্জুন। এ দিন সেই মামলাতেই মিলল জামিনের ছাড়পত্র।

দুই মামলাতেই আদালতের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলবে নিজস্ব গতিতে। তবে কোনও অভিযুক্ত যাতে আইনকে প্রভাবিত না করতে পারেন, সে দিকেও নজর রাখবে তদন্তকারী সংস্থা।


```