Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

১৫ বছর পর মাদ্রাসায় গ্রুপ-ডি কর্মী নিয়োগে ছাড়পত্র, ২১ দিনের মধ্যে করতে হবে ফলপ্রকাশ

২০০৯-১০ সালে তৎকালীন বাম সরকার আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরের বছর সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা চলতেই বছরের পর বছর কেটে গেছে।

১৫ বছর পর মাদ্রাসায় গ্রুপ-ডি কর্মী নিয়োগে ছাড়পত্র, ২১ দিনের মধ্যে করতে হবে ফলপ্রকাশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 July 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) গ্রুপ-ডি কর্মী নিয়োগে (Group D Recruitment) ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি পার্থসারথি সেন জানিয়ে দিয়েছেন, আগামী ২১ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আদালতের এই রায়ে বড় স্বস্তি পেয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী।

২০০৯-১০ সালে তৎকালীন বাম সরকার আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরের বছর সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা চলতেই বছরের পর বছর কেটে গেছে।

চাকরিপ্রার্থীদের একাংশ প্রথম পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় কমিশন আবারও পরীক্ষা নেয়। তবু আইনি জটিলতা কাটেনি। একাধিকবার মামলার শুনানি হলেও স্পষ্ট রায় মেলেনি। অবশেষে সব পক্ষের সওয়াল-জবাব শেষে বুধবার বিচারপতি পার্থসারথি সেন জানিয়ে দেন, "এখন আর কোনও আইনি বাধা নেই।"

আদালত নির্দেশ দিয়েছে, কমিশনকে ২১ দিনের মধ্যে ২৯২টি শূন্যপদের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হল। একই সঙ্গে আদালতের এই নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে আশাবাদী তাঁরা।

মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রেও জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে।


```