Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'শুধু আমি ক্রাইম সিনে ছিলাম, এটা ভাবা ভুল'! সঞ্জয়ের মামলা গ্রহণ করল হাইকোর্ট, শুনানি কবে?

কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদহ আদালত বিচারপ্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি তাঁর। 

'শুধু আমি ক্রাইম সিনে ছিলাম, এটা ভাবা ভুল'! সঞ্জয়ের মামলা গ্রহণ করল হাইকোর্ট, শুনানি কবে?

সঞ্জয় রায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 July 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে বেকসুর খালাস করা হোক! এই দাবি করেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আরজি কর কাণ্ডের (RG Kar Case) সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy)। তার মামলা গ্রহণ করেছে রাজ্যের উচ্চ আদালত। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই (CBI) তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদহ আদালত (Sealdah Court) বিচারপ্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি তাঁর। সঞ্জয়ের স্পষ্ট কথা, শুধু তার 'সিন অফ ক্রাইমে' যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা। সেটা সমর্থনযোগ্য নয়।  

গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের সাজা দেয় শিয়ালদহ আদালত। সেই থেকে জেলবন্দি তিনি। আরজি করের নির্যাতিতার বাবা-মা অবশ্য সঞ্জয়ের ফাঁসি চাননি। বরং তাঁদের দাবি, আরও একাধিকজন জড়িত এই ঘটনায়। তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে তদন্তকারীদের। সেই সঞ্জয়ের জেলমুক্তি চেয়ে আবেদনের মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টে।

আরজি কর কাণ্ডের দোষী সাব্যস্তর দাবি, নিম্ন আদালতের বিচারক বুঝতে পারেননি যে সম্পূর্ণ তদন্ত অনুমানের উপর ভিত্তি করে হয়েছে। আইনজীবীর বক্তব্য, যে সিসিটিভি ফুটেজ নিয়ে চর্চা তাতে ভোর ৪.০৩ থেকে ৪.৩৬ পর্যন্ত সঞ্জয়কে হাসপাতালের তিনতলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা।

তিনি এও দাবি করেন, হাসপাতালের তিনতলায় যাওয়ার জন্য একাধিক 'এক্সেস পয়েন্ট' আছে। তার মধ্যে স্টাফ রুম, পাবলিক লিফট থেকেও সেখানে যাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতেই সঞ্জয়ের দাবি, ''শুধু আমার 'সিন অফ ক্রাইমে' যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা, যা ভুল।''

সিবিআই-এর পাশাপাশি পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সঞ্জয়ের আইনজীবীর দাবি, দোষী সাব্যস্তর ফোনের সঙ্গে 'সিন অফ ক্রাইম' থেকে পাওয়া হেডফোনের যোগ পাওয়া গেছে। কিন্তু সিজার হওয়ার আগে থেকেই সঞ্জয়ের ফোন ছিল পুলিশের কাছে। এমনকী বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশন দেখা হয়নি। এই সব যুক্তির ভিত্তিতেই হাইকোর্ট সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করেছে।

এদিকে সিবিআই-এর পক্ষ থেকে সঞ্জয়ের ফাঁসির আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে আগামী সেপ্টেম্বর মাসে শুনানি হবে।  


```