শাসক দলের দাবি, বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বারবার জানিয়েও কোনও ব্যবস্থা হয়নি।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 16 July 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের (Harassment of Bengaliees) প্রতিবাদে বুধবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস (TMC Rally)। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকদিন পর এই মিছিলে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়কেও (Abhisekh Banerjee)।
শাসক দলের দাবি, বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বারবার জানিয়েও কোনও ব্যবস্থা হয়নি। তাই এবার পথে নামার সিদ্ধান্ত।
তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই মিছিলে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। তাঁর দাবি, "ভোটের আগে বাঙালি অস্মিতা নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তৃণমূল। এর পিছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে।"
একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে (Social Media Post) শুভেন্দু আরও লিখেছেন, "যখন গোটা দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর কাজ চলছে, তখন তৃণমূল সেই অনুপ্রবেশকারীদের রক্ষাকবচ হয়ে উঠতে চাইছে। কাদের স্বার্থে? বাংলা ভাষী রোহিঙ্গা নাকি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থে?"
শুভেন্দুর অভিযোগ, "রাজ্য সরকারের উচ্চপদেও বাঙালিদের উপেক্ষা করা হয়েছে। মুখ্যসচিব হিসেবে মনোজ পন্ত, ডিজি হিসেবে রাজীব কুমারকে বসানো হয়েছে। অথচ তাঁদের দু’জনেরই জায়গায় সিনিয়র বাঙালি অফিসাররা ছিলেন।"
শুভেন্দু প্রশ্ন তুলেছেন
বিজেপি বিধায়ক সরাসরি দাবি করেছেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন। ভোট ছাড়া তাঁর কাছে আর কিছু গুরুত্বপূর্ণ নয়। বাঙালি অস্মিতার মোড়কে আসলে পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।”
অর্থাৎ, এই ইস্যুতে মমতা এবং তাঁর সরকারকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী।